Home » অমৃতসরে ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

অমৃতসরে ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সময় কলকাতা ডেস্ক, ৬ অক্টোবর: পাঞ্জাবের অমৃতসরে ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাতে বিধ্বংসী আগুন লাগে অমৃতসরের কাছে নাগ কালান গ্রামের ওই ওষুধের কারখানায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন   সোনা জয়ের এক কদম দূরে ভারত, বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে রুতুরাজরা

শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতির পাশাপাশি এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত বেশ কয়েকজন। আপাতত আগুন নিয়ন্ত্রণে। দমকল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অমৃতসরের ওষুধের কারখানায় যখন আগুন লাগে, তখন সেখানে বেশ কয়েক জন শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগতেই শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কারখানার মধ্যে প্রচুর রাসায়নিক মজুত থাকায় কয়েক মিনিটের মধ্যেই দ্রুত আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে।

আরও পড়ুন   রাজ্যপাল কলকাতায় না ফেরা পর্যন্ত রাজভবনের দুয়ারে লাগাতার ধর্নার ডাক অভিষেকের

এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় গোটা চত্বরজুড়ে। তড়িঘড়ি খবর পৌঁছয় দমকলে। খবর পাওয়া মাত্রই দমকলের ৪টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা দেখেই বোঝা যাচ্ছে, এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে,তা এখনও পর্যন্ত জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শট সার্কিট থেকেই আগুন লেগেছে।

আরও পড়ুন   বিধ্বংসী অগ্নিকাণ্ড মুম্বইয়ে, ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত ৭

About Post Author