সময় কলকাতা ডেস্ক, ১৩ অক্টোবরঃ পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছে ইডি-সিবিআই। এসবের মাঝেই পুরনিয়োগ দুর্নীতির তদন্তের সূত্র ধরেই রেশন বণ্টনে বেলাগাম দুর্নীতির খোঁজ পেয়েছে ইডি। পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে রেশন দুর্নীতির যোগসূত্র থাকতে পারে বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা। সেই সূত্র ধরেই নদিয়ার একাধিক চালকলে হানা দেয় ইডির আধিকারিকরা। একইসঙ্গে বাকিবুর রহমানের চালকল এবং আটাকলের খোঁজ মেলে। এরপরই বাকিবুরের বাগুইআটি কৈখালির আবাসনে হানা দেয় ইডি। তারপরই শুরু হয় তল্লাশি। ৫৪ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর অবশেষে রেশন দুর্নীতিতে আটক করা হল বাকিবুর রহমানকে। সেইসঙ্গে বাকিবুরের ফ্ল্যাট থেকে বহু নথি বাজেয়াপ্ত করেছে ইডি।

এদিন দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার কারণে শুক্রবার তাকে কৈখালির ফ্ল্যাট থেকেই আটক করে ইডি। কৈখালি থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বাকিবুরকে। গত ১১ অক্টোবর সকাল বেলায় ইডি আধিকারিকরা পৌঁছয় বাকিবুর রহমানের কৈখালির ফ্ল্যাটে। তারপর থেকেই তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করতে থাকে ইডি আধিকারিক। মূলত রেশন বন্টন দুর্নীতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলেই জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, এই বাকিবুরের হাত ধরেই ‘রেশন দুর্নীতির’ বহু কালো টাকা সাদা হয়েছে। সেইসঙ্গে একাধিক শেল কোম্পানি থেকে একাধিক ব্যবসার হদিশ পেয়েছে ইডি। শপিং মল, নার্সিংহোমেও ওই কালো টাকা ঢুকেছে বলেই দাবি ইডির। প্রসঙ্গত, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে পুজোর মুখে রাজ্যজুড়ে তেড়েফুঁড়ে নেমেছে ইডি-সিবিআই। প্রতিদিনই দিকে দিকে অভিযান শুরু করেছে তারা। রানাঘাট,উলুবেড়িয়ার, ডায়মন্ডহারবার, মধ্যমগ্রাম পুরসভার পর গত বুধবারই দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে তলব করেছে ইডি।
আরও পড়ুন দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

যদিও পুরনিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম থেকেই ইডির স্ক্যানারে ছিলেন নিতাই দত্ত। কেননা ২০১৪-২০১৮ সালের মধ্যে দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন দফতরে চাকরি বিক্রির অভিযোগ ওঠে। সে সময়ে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান সুজিত বসুর ঘনিষ্ঠ ছিলেন বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। কার্যত সেকারণেই ইডি-র নজরে ছিলেন নিতাইবাবু। এর আগে সোমবার সিবিআই আধিকারিকরা রানাঘাট পুরসভায় তল্লাশি চালান। সেইসঙ্গে রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতেও চলে তল্লাশি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও বিজেপি নেতার নাম জড়াল। সে দিক থেকে পার্থসারথির বাড়িতে সিবিআই হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, ২০১৪-১৮ সালের মধ্যে রানাঘাট পুরসভায় অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডর মাধ্যমেই একধিক পদে নিয়োগে দুর্নীতি হয়। আর ওই সময়ই রানাঘাট পুরসভার চেয়ারম্যান ছিলেন পার্থসারথী চট্টোপাধ্যায়ের। সেই মামলার তদন্তেই এদিন বিজেপি বিধায়কের অফিসে তল্লাশি চালান আধিকারিকরা।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান