সময় কলকাতা ডেস্ক, ১৮ অক্টোবর: গরু পাচার মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। এবার আরও চাপ বাড়ল বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের। ফের পিছিয়ে গেল গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি। সিবিআইয়ের গ্রেফতারির দাবিতে জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদির এজলাসে এই মামলার শুনানি ছিল। কিন্তু, এদিন আদালতের থেকে সময় চেয়ে নেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরাই। এই মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পরে হবে বলেই জানা গিয়েছে। ফলে পুজোয় জেলেই থাকতে হচ্ছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতকে। সুপ্রিম কোর্টে কি স্বস্তি পেতে পারেন অনুব্রত মণ্ডল? ইতিমধ্যেই তা নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন দুর্গাপুজোয় নবান্নের কড়া নজরদারি, চতুর্থী থেকেই ২৪ ঘণ্টার জন্য চালু কন্ট্রোল রুম
উল্লেখ্য, গত মাসেই গরু পাচার মামলা স্থানান্তরিত করা হয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। যদিও এই মামলা আসানসোলের সিবিআই আদালত থেকে সরানোর আবেদন জানিয়েছিল ইডি। সেই আবেদনই সায় দেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। ইডির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আর্থিক দুর্নীতি মামলার ৪৪/১সি ধারা অনুযায়ী ইডি এই মামলা যে কোনও আদালতে স্থানান্তরের জন্য আবেদন করতেই পারে। যদিও এই আবেদনের তীব্র বিরোধিতা করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ। তিনি বলেন, সিবিআইয়ের মামলার শুনানি যতদিন না শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত এই আবেদন স্থগিত রাখা উচিত। এরপরই আসানসোলের সিবিআই আদালতের বিচারক স্পষ্ট জানিয়ে দেন,দিল্লিতেই এই মামলার শুনানি হবে।
আরও পড়ুন ঘুমের দেশে মরক্কো-র কোকিল চেইখা সুনামি , বিষপ্রয়োগে নয় ক্যান্সারে মৃত্যু – জানাল পরিবার
প্রসঙ্গত, গরু পাচার মামলায় শুধু অনুব্রতই নয়, এর আগে একাধিকবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের মামলার শুনানিও পিছিয়ে যায়। একাধিকবার অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন সুকন্যা। যদিও পরে তা খারিজ হয়ে যায়। প্রথমদিকে সুকন্যার হয়ে মামলা লড়ছিলেন বিচারপতি অমিত কুমার। পরবর্তীতে সরিয়ে দেওয়া হয় তাঁকে। এর আগে গত ১৮ আগস্ট ফের অনুব্রত, সুকন্যা ও সায়গলের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি পায়। ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়। এরপর দিল্লি হাইকোর্টে সুকন্যা মণ্ডলের কোনও আইনজীবী উপস্থিত না থাকায় এই মামলার শুনানি পিছিয়ে যায়।


More Stories
বিপাকে প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইঞা!
আগের সরকারের সবকিছুতেই ফুলস্টপ নয়, বললেন শিক্ষামন্ত্রী
আইনি জটিলতা কাটাতে এনসিপিআই-এ মিশে গেলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা