Home » ইলিশের স্বাদে নতুনত্ব আনতে অষ্টমীর ভুরিভোজে বানিয়ে ফেলুন বরিশালি ইলিশ

ইলিশের স্বাদে নতুনত্ব আনতে অষ্টমীর ভুরিভোজে বানিয়ে ফেলুন বরিশালি ইলিশ

সময় কলকাতা ডেস্ক, ১৯ অক্টোবরঃ দুর্গাপুজোর সময় ইলিশ ছাড়া যেন খাওয়া-দাওয়া জমতেই চায়না। ইলিশ ছাড়া বাঙালির যে কোনও অনুষ্ঠানই অসম্পূর্ণ থেকে যায়। পুজো মানেই কি শুধু চিকেন বা মটন? সেই দস্তর ভেঙ্গে পুজোর সময় ইলিশের স্বাদে নতুনত্ব আনতে বাড়ির সদস্যদের জন্য বানিয়ে ফেলুন বরিশালি ইলিশ। পাতুরি হোক বা ভাজা-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ইলিশ মাছ। অষ্টমীর ভুরিভোজে পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন বরিশালি ইলিশ। বৃষ্টির দিনে গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে বরিশালি ইলিশ। বরিশালি ইলিশ বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ইলিশ মাছ- ৪ পিস
কলাপাতা- ১টি(বড়ো সাইজের)
রসুন- ৭ কোয়া
হলুদ- ২ চা চামচ
সাদা সরষে- ২ চা চামচ
সরষের তেল- পরিমাণ মত
শুকনো লঙ্কা- ৫টি
নুন- স্বাদমত
লঙ্কার গুঁড়ো- ১ চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
কাঁচা লঙ্কা- ২ টি

আরও পড়ুন    প্রাথমিক নিয়োগ মামলায় গৌতম পালের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের


রন্ধন প্রণালী
বরিশালি ইলিশ বানানোর জন্য প্রথমেই ইলিশ মাছ হালকা করে ধুয়ে নিন। এরপর সাদা সরষের সঙ্গে শুকনো লঙ্কা ও রসুন বেটে নিন। এবার কলাপাতা ধুয়ে সেটি গরম তাওয়ায় সেঁকে নরম করে নিন। ইলিশের টুকরোগুলোতে বেটে রাখা মশলার সঙ্গে পরিমাণ মত লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, সরষের তেল মিশিয়ে ভাল করে মাখিয়ে নিন। এবার যে কড়াইতে মাছ ভাজবেন, তাতে নরম করে রাখা কলাপাতা রাখুন। কলাপাতার ওপরে সরষের তেল দিয়ে তাতে মশলা মাখানো ইলিশের পিসগুলো দিয়ে দিন। অল্প আঁচে দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর ঢাকনা তুলে মাছের পিসগুলো সাবধানে উলটে অপরদিক ভাল করে ভাজুন। আপনি ঝাল খেলে ওপর থেকে গোটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিতে পারেন। ২ পিঠ ভাজা হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বরিশালি ইলিশ।

About Post Author