সময় কলকাতা ডেস্ক, ২০ অক্টোবর: শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ রোদ ঝলমলে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। বঙ্গে ধীরে ধীরে আদ্রতাজনিত অস্বস্তি কমবে। নবমী পর্যন্ত মেঘমুক্ত থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। তবে, আগামী ২৪ ঘণ্টায় আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে অতিভারী নিম্নচাপে পরিণত হতে চলেছে। ২১ অক্টোবর নিম্নচাপ গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। যদিও এই নিম্নচাপের কোনো প্রভাব বাংলার ওপর পড়বে না। কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নবমীর দিন তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দশমীর আগে কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। পুজোয় শুষ্ক আবহাওয়া থাকবে।
আরও পড়ুন ইলিশের স্বাদে নতুনত্ব আনতে অষ্টমীর ভুরিভোজে বানিয়ে ফেলুন বরিশালি ইলিশ
হাওয়া অফিস সূত্রে খবর, ষষ্ঠীর দিন দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কিছুটা কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ক্রমশ কমছে। হিমালয় সংলগ্ন পার্বত্য পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। অষ্টমী পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৭ থেকে ৯২ শতাংশ।
আরও পড়ুন প্রাথমিক নিয়োগ মামলায় গৌতম পালের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
পূর্বাভাস বলছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মুলত পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গে দশমীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দশমীতে কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টি হতে পারে। পুজোর মুখে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমবে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, কর্ণাটক ও তামিলনাড়ুতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে। হালকা বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড মনিপুর এবং সিকিমে।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
বিজেপি ইতিহাস জানে না, ভারতকে ধ্বংস করে দিচ্ছে : কাকলি ঘোষ দস্তিদার
জাল লটারির ব্যবসা, অভিযোগ দায়ের