সময় কলকাতা ডেস্ক, ২৩ অক্টোবরঃ পুজোর সময় বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকে। এইসময় বাঙ্গালির পাতে চিকেন বা মটন না থাকলে যেন চলেই না। দশমীতে অতিথিদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন পাতিয়ালা চিকেন। চেনা পদের অচেনা বদল দেখতে পাতিয়ালা বানান চিকেন দিয়ে। পাতিয়ালার স্বাদ ভিন্ন ভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন পাতিয়ালা চিকেন। পোলাও, জিরা রাইস কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে একেবারে জমে যাবে পাতিয়ালা চিকেন। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে পাতিয়ালা চিকেন। পাতিয়ালা চিকেন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
চিকেন, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, কাজুবাদাম বাটা, টক দই, গোটা জিরে, কালো এলাচ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেল, স্বাদ মত নুন এবং সামান্য চিনি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো।
আরও পড়ুন অষ্টমীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক

পদ্ধতি
প্রথমে মাংসগুলিকে পরিষ্কার জলে ভালো হবে ধুয়ে সেগুলিকে ভালোভাবে পিস করে নিতে হবে। এরপর মাংসটিকে লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিন ১০ থেকে ১৫ মিনিট। এরপর কড়ায় তেল দিয়ে কুচো ক্যাপসিকাম এবং পেঁয়াজ গুলি ভালো করে ভেজে নিন এবং এটি আলাদা করে রেখে দিন। কড়াইয়ে আবার তেল দিয়ে গোটা জিরে, কালো এলাচ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিন এবং সঙ্গে দিয়ে দিন পেঁয়াজ কুচি ও রসুন কুচি।এবার এটি একটু ভাজা হয়ে এলেই এর মধ্যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কারগুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিশ্রণটি কষিয়ে নিতে হবে। এখনও হয়ে গেলে এবার ম্যারিনেট করার চিকেনগুলি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে রান্না করুন। এর মধ্যে দই, সামান্য চিনি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটতে দিন। এবার ভালো করে ফুটতে শুরু করলে ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম কুঁচি দিয়ে দিন এবং হালকা আচে এটিকে রান্না করতে থাকুন। এবার কিছুক্ষণ রেখে নামিয়ে নিন এবং পোলাও, জিরা রাইস কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে এটি পরিবেশন করুন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি