সময় কলকাতা ডেস্ক, ২৪ অক্টোবর: দশমীর দিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। দশমীতে কলকাতা ও তার আশেপাশের এলাকায় বিকেলের পর থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া বদলের কারণে বঙ্গে ধীরে ধীরে আদ্রতাজনিত অস্বস্তি কমেছে অনেকটাই। দশমী থেকে রাজ্যের উপকূলের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত বৃষ্টি বাড়বে। আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ভারী থেকে অতিভারী নিম্নচাপে পরিণত হয়েছে। যদিও এই নিম্নচাপের প্রভাব বাংলার ওপর তেমন পড়বে না। কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নবমীর দিন অর্থাৎ সোমবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। দ্বাদশী পর্যন্ত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। একাদশীতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে।
আরও পড়ুন পাকিস্তানকে হারিয়ে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিল আফগানিস্তান
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় আকাশ মেঘলা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা অনেকটাই কমেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ক্রমশ কমছে। রাতের দিকে ক্রমশ তাপমাত্রা কমছে। দশমীর দিনও সন্ধ্যার পর রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৬ থেকে ৮৯ শতাংশ।
পূর্বাভাস বলছে, দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ সকাল থেকেই মেঘলা। বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে একাদশী ও দ্বাদশীতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দশমীতে কলকাতা ও তার আশেপাশের এলাকায় বিকেলের পর বৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমেছে। অন্যদিকে, উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। কর্ণাটক ও তামিলনাড়ুতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
বিজেপি ইতিহাস জানে না, ভারতকে ধ্বংস করে দিচ্ছে : কাকলি ঘোষ দস্তিদার
জাল লটারির ব্যবসা, অভিযোগ দায়ের