সময় কলকাতা ডেস্ক, ২৩ অক্টোবরঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে প্রকাশ্যে এল রোহিত শেট্টি পরিচালিত ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজের নতুন পোস্টার। এই সিরিজের পরিচালক রোহিত শেট্টি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করেছেন। যেখানে সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেট্টি ও বিবেক ওবেরয়কে দেখা গিয়েছে। ইতিমধ্যেই সিরিজটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন সুযোগ পেয়েই পাঁচ উইকেট শামির, ২৭৩ রানেই শেষ নিউজিল্যান্ডের ইনিংস

খুব শীঘ্রই অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পেতে চলেছে এই সিরিজ। যদিও এর আগে ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজটি দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ভিএফএক্সের প্রচুর কাজ ও পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায় তা পিছিয়ে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। এরপর আগামী ৮ ডিসেম্বর মুক্তির তারিখ ঠিক করা হয়। ইতিমধ্যেই ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজের নয়া পোস্টার শেয়ার করেছেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রও।

পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘লোকেশন পরিষ্কার, টার্গেট লকড, ফোর্স আসছে। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের জন্য রিপোর্ট করছি, সশস্ত্র এবং স্ট্রাইকের জন্য তৈরি।’ অন্যদিকে, পরিচালক রোহিত শেট্টি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা আমাদের অফুরন্ত ভালবাসা দিয়েছেন। আমি নিশ্চিত যে, আপনারা সিনেমা হলে এসে ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ দেখেও একই পরিমাণ ভালবাসা দেবেন। আমরা নিয়ে আসছি আমাদের ডিজিট্যাল কপ ইউনিভার্স! আমার নতুন অফিসারদের সঙ্গে আলাপ করুন ১৯ জানুয়ারি ২০২৪ থেকে অ্যামাজন প্রাইম ভিডিওয়।’


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র