Home » মানসিক অবসাদ থেকে মুক্তি, সম্পর্কে দূরত্ব বাড়বে! উমা বিদায়ের লগ্নে জানুন রাশিফল

মানসিক অবসাদ থেকে মুক্তি, সম্পর্কে দূরত্ব বাড়বে! উমা বিদায়ের লগ্নে জানুন রাশিফল

সময় কলকাতা ডেস্ক, ২৪ অক্টোবরঃ আজ ২৪ অক্টোবর। দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মেষ রাশির জাতক/জাতিকারা অপ্রত্যাশিত উপহার পেয়ে খুবই আনন্দ পাবেন। কর্কট রাশির জাতক/জাতিকারা আজ মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন। মানসিক অবসাদ থেকে মুক্তি পেয়ে আপনি অনেকটা ফ্রি হবেন। দেখে নিন বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের কেমন কাটবে আজকের দিনটি।

মেষ/ Aries রাশিফল ( মার্চ ২১ – এপ্রিল ২০ )
ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন। আপনার শান্তভাব বজায় রাখতে হবে। কর্মক্ষেত্রে আজ আপনার সঙ্গে ভালো কিছু হতে চলেছে। আপনি বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পেয়ে খুব খুশি হবেন।

বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১ – মে ২১ )
বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে। বন্ধুদের আজ আপনার আচরণ খারাপ লাগতে পারে। ঝামেলা এড়িয়ে চলুন। নিজের রাগ নিজেই আয়ত্তে আনার চেষ্টা করুন। আপনি অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে আজকে লাভ হবে।

মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১ )
আজ আপনি উপহার পেতে পারেন। মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে। আপনি কাউকে বিশ্বাস করতে সক্ষম হবেন না। আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এরমধ্যে গুরুতর বিরোধ হবে।

কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
আপনি নিজের রয়্যালটি থেকে বেনিফিট পাবেন। আপনার সঙ্গী খুব সাহায্যকারী হবে। মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন। অতিরিক্ত কথা বলা নিয়ন্ত্রণে রাখুন। অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে। 

সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ – আগস্ট ২৩ )
বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে সুন্দর সন্ধ্যা উপহার দিতে চলেছে। প্রেম থেকে সাবধান থাকুন। শেয়ারে কোনও ব্যবসায় যাবেন না, অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন। প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন।

কন্যা/ Virgo রাশিফল ( আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩ )
আজ আপনার স্ত্রীর সঙ্গে ফোন নিয়ে ঝামেলা হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সুলভ আচরণ মনোযোগ আকর্ষণ করবে। মা বাবার সঙ্গে সংযত হয়ে কথা বলুন। আজ আপনি আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

আরও পড়ুন    পুজোয় জমিয়ে খাওয়াদাওয়ার পর শরীরকে ডিটক্স করুন এই উপায়ে

তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
আপনি কাছের মানুষদের যথেষ্ট সময় দিতে পারেন না। তাই কেউ কেউ আপনাকে অভিযোগ করতে পারে। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর ২৪- নভেম্বর ২২ )
আপনি আজ প্রেম করার সুযোগ হারান তবে অন্য সুবিধা আসবে। আজ এমন কিছু হতে চলেছে, যাতে আপনি আপনার জীবনে এই দিন ভুলবেন না। আপনি অন্যদের থেকে বরাবর ভাল ব্যবহার পেতে থাকবেন।কর্মক্ষেত্রে আপনি আপনার ধারনা ভালভাবে উপস্থাপন করতে পারে। আপনার প্রেমিকার বাজে ব্যবহার আজকের প্রেম নষ্ট করবে।

ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটবে। আপনি আজ জামা কিনে অনেক টাকা ব্যয় করবেন। আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনকে আলোকিত করবে। খুব কম মানুষই আপনার কদর করবে না।

মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০ )
আজ বড়সড় কোনও দুর্ঘটনা এড়াতে সাবধানে থাকুন। নাইলে বেশ কিছু দিনের জন্য আপনি অসুস্থ হতে পারেন। আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে। আপনি আপনার মনোবল বজায় রাখার চেষ্টা করুন। আপনার সময় ব্যয় করুন।

কুম্ভ/ Aquarious রাশিফল (জানুয়ারি ২১- ফেব্রুয়ারি ১৯)
অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত। পুরনো মানুষরা বিপদ ডেকে আনবে।আপনি অনেকটা ফাঁকা সময় পাবেন। আজ কোনভাবেই ভাগ্যকে পরীক্ষা করতে যাবেন না।

মীন/ Pisces রাশিফল ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০ )
ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ব্যবহার আজকের প্রেম নষ্ট করবে।অফিসে আপনার ভদ্র ব্যবহারে প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা করবে।

About Post Author