Home » বাতাসে শীতের আগমনী সুর, কলকাতায় একধাক্কায় পারদ পতন

বাতাসে শীতের আগমনী সুর, কলকাতায় একধাক্কায় পারদ পতন

সময় কলকাতা ডেস্ক, ২৯ অক্টোবর: নভেম্বরের আগেই ধীরে ধীরে পারদ পতন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বাতাসে এখন শীতের আগমনী সুর। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। ক্রমশ শুকনো হচ্ছে আবহাওয়া। মেঘের পরত কাটিয়ে ঢুকছে শীত৷ রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। তবে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘুর্ণাবর্ত অবস্থান করেছে। আগামী ৬ ঘন্টার মধ্যে তা শক্তি হারিয়ে উত্তর-পূর্ব দিকে সরে যাবে।

আরও পড়ুন   গীতা প্রেসের ট্রাস্টি বৈজনাথ আগরওয়াল প্রয়াত

হাওয়া অফিস সূত্রে খবর, ছুটির দিনে কলকাতার আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে বেকা গড়াতেই তাপমাত্রা আরও কমবে। গত কয়েকদিন ধরে ভোর হতেই শিরশিরানি পারদ পতন। আপাতত বঙ্গে আর ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কাটতেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। বঙ্গেকলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৯ থেকে ৯১ শতাংশ।

আরও পড়ুন   World Cup Cricket 2023 বাংলাদেশ আবার পর্যুদস্ত, ডাচ বাহিনীর হাতে পরাজয় ৮৭ রানে

পূর্বাভাস বলছে, নভেম্বরের শুরুতে তাপমাত্রা আরও কমবে। কালিপুজোর মধ্যে জাঁকিয়ে শীত পড়বে। গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমেছে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই।

About Post Author