Home » নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রসন্ন রায়

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রসন্ন রায়

সময় কলকাতা ডেস্ক, ১০ নভেম্বরঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রসন্ন রায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে মিডলম্যান হিসেবে গ্রেফতার করেছিল সিবিআই। শুক্রবার তাঁকে জামিন দিয়েছে দেশের শীর্ষ আদালত। এর আগে এই মামলায় জামিন পেয়েছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও নীলাদ্রি ঘোষ।এদিন প্রসন্ন রায়ের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন মুকুল রোহতগি। তারপরই তাঁকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। ২০২২ সালের আগস্ট মাসে গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন রায়। এসএসসি দুর্নীতিতে সিবিআই তাঁকে গ্রেফতার করলেও পরে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও তাঁকে হেফাজতে নেন তদন্তকারীরা।

আরও পড়ুন   শীতকালে চুলের হারানো জেল্লা ফিরে পেতে দারুণ কার্যকরী প্রোটিন হেয়ার প্যাক

এদিকে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পুজো মিটতেই ফের তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় ফের বৃহস্পতিবার বেলা ১১ টায় তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইডির তলবে সাড়া দিয়ে এদিন নির্দিষ্ট সময়ের একটু পরেই সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিলেন অভিষেক। বাড়ি থেকে বেরনোর সময় কাচ নামিয়ে গাড়ি থেকে হাত নাড়তেও দেখা যায় অভিষেককে। এদিন ঠিক ১১টা ৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করে তাঁর কালো গাড়ি।

আরও পড়ুন ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের পক্ষেই মত এথিক্স কমিটির

এর আগে গত ৩ অক্টোবর লিপ্‌স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল ইডি। এরপর ফের বুধবার ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য অভিষেককে নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্বাভাবিকভাবে অভিষেকের হাজিরা নিয়ে এদিন সকাল থেকেই শুরু হয়েছিল জোর জল্পনা। সকাল থেকেই পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স চত্বর। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত, এর আগে গত ৩ অক্টোবর লিপ্‌স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল ইডি। ওইদিন সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির দিতে বলেছিল কেন্দ্রীয় সংস্থা।

About Post Author