সময় কলকাতা ডেস্ক, ১৪ নভেম্বর: উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গ বিপর্যয়ে এখনও পর্যন্ত জারি উদ্ধারকাজ। নির্মীয়মাণ সুড়ঙ্গের মধ্যে আটকে রয়েছেন বাংলার তিন শ্রমিক সহ কমপক্ষে ৪০ জন। এবার এক্স হ্যান্ডেলে এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, ‘উত্তরাখণ্ড সরকারের সঙ্গে উদ্ধারকাজ নিয়ে কথা বলেছি। সেনা ও এনডিআরএফ দিন রাত এক করে উদ্ধারকাজ চালাচ্ছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি উদ্ধারকাজ সম্পন্ন হবে।’ রবিবার গভীর রাতে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে জাতীয় সড়কের উপরে একটি নির্মীয়মাণ সুড়ঙ্গের মুখ ধসে পড়ে। সেসময় ভিতরে আটকে যান কর্মরত ৪০ শ্রমিক। সোমবার সকাল থেকে শুরু হয় উদ্ধারকাজ।
আরও পড়ুন প্রয়াত বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া
তবে কারও খোঁজ মেলেনি বলেই খবর। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, আটকে থাকা শ্রমিকদের পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। বিরোধী দলনেতা বলেন, আটকে থাকা শ্রমিকদের খোঁজ পাওয়া গিয়েছে। খাদ্য, জল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে বলেই জানানো হয়েছে। যদিও শ্রমিকরা সুরক্ষিত রয়েছেন বলেই জানিয়েছেন। উল্লেখ্য, দীপাবলির দিন উত্তরকাশীর নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধস নামে। টানেলের প্রবেশ পথ থেকে প্রায় ২০০ মিটার দূরে এদিন ধস নামে। আর তাতেই ঘটে যায় বিপত্তি। ধসের জেরে ভিতরে আটকে পড়েছেন কমপক্ষে ৪০ জন শ্রমিক। তড়িঘড়ি শ্রমিকদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ এবং এসডিআরএফ। সেইসঙ্গে ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরাও। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার উত্তরকাশীর ওই টানেলের প্রবেশ পথ থেকে প্রায় ২৮০০ মিটার ভিতরে শ্রমিকরা কাজ করছিলেন। সেসময় ধস নামে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। মুহূর্তের মধ্যে এসডিআরএফ-এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। শ্রমিকদের নিরাপত্তা এবং জীবন রক্ষার্থে পাইপে করে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করা হয়। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, ‘ ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থভাবে ফিরে আসেন।’ ঘটনা প্রসঙ্গে উত্তরকাশীর এসপি অর্পণ যদুবংশী জানান, যমুনোত্রী ন্যাশনাল হাইওয়েতে, সিল্কিয়ারা থেকে ডান্ডালগাঁও পর্যন্ত টানেলটি তৈরি করা হচ্ছিল। ওই টানেল নির্মাণ করছে এইচআইডিসিএল। ওই টানেলের শুরুর প্রায় ২০০ মিটার দূরে টানেলটি ভেঙে গিয়েছে।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?