সময় কলকাতা ডেস্ক, ১৫ নভেম্বর: উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গ বিপর্যয়ে এখনও পর্যন্ত জারি উদ্ধারকাজ।দুদিন ধরে সুড়ঙ্গে আটকে ৪০ জন শ্রমিক। এখনও উদ্ধার হয়নি উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে পড়া ৪০ জন শ্রমিক। বুধবারও ফের ভূমিধস নামে। কার্যত সেকারণেই উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। যদিও সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে ইতিমধ্যেই নামানো হয়েছে বায়ুসেনা। এদিকে, দুদিন ধরে উদ্ধারকাজ চালানোর পরেও আটক শ্রমিকেরা উদ্ধার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। এদিন সকালে সুড়ঙ্গের বাইরে প্রতিবাদে সামিল হয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশ। যদিও সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে মঙ্গলবার রাতে নতুন করে ড্রিল মেশিন দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছে উদ্ধারকারী দল।
আরও পড়ুন জম্মু কাশ্মীরের ডোডায় বাস খাদে পড়ে ৩৬ যাত্রী নিহত
ড্রিল মেশিন দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে স্টিলের পাইপ ভিতরে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। উত্তরকাশীর জেলাশাসক অভিষেক রুহেলা মঙ্গলবারই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বুধবারই আটক শ্রমিকদের উদ্ধার করার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি সবকিছু পরিকল্পনা মাফিক হয় তাহলে বুধবারই আটক শ্রমিকদের বের করা যাবে। কিন্তু, নতুন করে সুড়ঙ্গ খোঁড়ার মধ্যে ফের ভূমিধস নামায় উদ্বেগ আরও বাড়ল। আটকে পড়া শ্রমিকদের মধ্যে বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও পরিযায়ী শ্রমিক রয়েছেন। উল্লেখ্য, দীপাবলির দিন উত্তরকাশীর নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধস নামে। টানেলের প্রবেশ পথ থেকে প্রায় ২০০ মিটার দূরে এদিন ধস নামে। আর তাতেই ঘটে যায় বিপত্তি। ধসের জেরে ভিতরে আটকে পড়েছেন কমপক্ষে ৪০ জন শ্রমিক।

শ্রমিকদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ এবং এসডিআরএফ। সেইসঙ্গে ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরাও। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার উত্তরকাশীর ওই টানেলের প্রবেশ পথ থেকে প্রায় ২৮০০ মিটার ভিতরে শ্রমিকরা কাজ করছিলেন। সেসময় ধস নামে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। মুহূর্তের মধ্যে এসডিআরএফ-এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। শ্রমিকদের নিরাপত্তা এবং জীবন রক্ষার্থে পাইপে করে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করা হয়। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, ‘ ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থভাবে ফিরে আসেন।’ ঘটনা প্রসঙ্গে উত্তরকাশীর এসপি অর্পণ যদুবংশী জানান, যমুনোত্রী ন্যাশনাল হাইওয়েতে, সিল্কিয়ারা থেকে ডান্ডালগাঁও পর্যন্ত টানেলটি তৈরি করা হচ্ছিল। ওই টানেল নির্মাণ করছে এইচআইডিসিএল। ওই টানেলের শুরুর প্রায় ২০০ মিটার দূরে টানেলটি ভেঙে গিয়েছে।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?