Home » মহুয়ার ঘুষ কাণ্ডের জের, সংসদে প্রশ্ন মামলায় আসতে চলেছে বড় বদল

মহুয়ার ঘুষ কাণ্ডের জের, সংসদে প্রশ্ন মামলায় আসতে চলেছে বড় বদল

সময় কলকাতা ডেস্ক, ১৬ নভেম্বর: ঘুষের বিনিময়ে সংসদে মহুয়া মৈত্রের প্রশ্ন মামলার জের। সংসদে প্রশ্ন মামলায় আসতে চলেছে বড় বদল। এবার থেকে সাংসদদের হয়ে সংসদে প্রশ্ন করতে পারবেন তাঁদের আপ্তসহায়ক। সংসদে অধিবেশন চলাকালীন কোনও প্রশ্ন করতে হলে তা সাংসদকেই লিখতে হবে। সাংসদদের আপ্তসহায়করা অনলাইনে প্রশ্ন জমা দিতে পারবেন। আপ্তসহায়কদের এই অধিকার অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জানা গিয়েছে সংসদে প্রশ্ন করতে হলে সাংসদদের নিজেদেরই করতে হবে। আসন্ন শীতকালীন অধিবেশনে এই নয়া নিয়ম চালু হতে পারে বলেই জানা গিয়েছে। অন্যদিকে, মহুয়ার সাংসদ পদ থাকবে কিনা তা শীতকালীন অধিবেশন শুরু হলেই জানা যাবে।

আরও পড়ুন    “শামি নিয়ে বিন্দুমাত্র উৎসাহ নেই…” ভারতের সেমিফাইনালের নায়ককে নিয়ে কে এরকম বললেন?

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবারই এথিক্স কমিটির বৈঠক ডাকা হয়েছিল। তার আগে কমিটির কয়েক জন সদস্যকে খসড়া সুপারিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, ৫০০ পৃষ্ঠার সেই খসড়া রিপোর্টে মহুয়ার লোকসভার সাংসদ পদ শুধু খারিজের সুপারিশ করা হয়নি, ফৌজদারি তদন্তেরও পরামর্শ দেওয়া হয়েছে। মহুয়ার বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ ছিল, ব্যবসায়ী বন্ধু দর্শন হীরানন্দানির থেকে টাকা ও দামি উপহার নিয়ে লোকসভায় আদানি গোষ্ঠীর ব্যাপারে প্রশ্ন করেছেন মহুয়া। আদানি শিল্পগোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী হল হীরানন্দানির সংস্থার। নিশিকান্তের এও অভিযোগ ছিল, মহুয়া লোকসভার ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ড শেয়ার করেছিলেন হীরানন্দানিকে। লোকসভার এথিক্স কমিটির রিপোর্টে বলা হয়েছে, মহুয়ার এই কার্যকলাপ অনৈতিক এবং আপত্তিকর। এটা অপরাধও বটে।

আরও পড়ুন    যমের দুয়ারে পড়ল কাঁটা, মহিলা সমর্থকদের উদ্যোগে মোহনবাগানে ভাইফোঁটা

তাই এথিক্স কমিটি ‘কঠোর শাস্তির’ সুপারিশ করছে। ইতিমধ্যেই মহুয়ার ব্যাপারে ৫০০ পৃষ্ঠার খসড়া রিপোর্ট তৈরি করেছে। এই রিপোর্ট তৈরির জন্য কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার সংবিধান বিশেষজ্ঞদেরও সাহায্য নিয়েছেন বলে খবর। ওই রিপোর্টে বলা হয়েছে, সংসদ থেকে অবিলম্বে মহুয়াকে বহিষ্কার করা উচিত। আর কেন্দ্রের সরকারের উচিত মহুয়ার বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাতিষ্ঠানিক তদন্ত শেষ করা। এদিন বিকেলেই মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সাংবিধানিক সংস্থা লোকপাল। অর্থাৎ এথিক্স কমিটি যে সুপারিশ করতে চলেছে, তার প্রক্রিয়া এক প্রকার শুরুও হয়ে যায়। তবে, এথিক্স কমিটির খসড়া রিপোর্ট এটি। বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠকেই এই খসড়া রিপোর্ট পেশ করা হয়। তার পর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ওই রিপোর্ট বৈঠকে পাশ করানো হয়।

About Post Author