Home » করাচির শপিং মলে একটি বিধ্বংসী আগুনে নিহত অন্তত ১১

করাচির শপিং মলে একটি বিধ্বংসী আগুনে নিহত অন্তত ১১

সময় কলকাতা ডেস্ক, ২৫ নভেম্বর :শনিবার পাকিস্তানের করাচি শহরের একটি শপিং মলে একটি বিধ্বংসী  অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে, প্রশাসন জানিয়েছে। করাচির অগ্নিকান্ডে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সকাল ৭টার দিকে দ্বিতীয় তলায় যে আগুন লাগে তা করাচির শপিং মলের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে, তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে এবং শপিং মলে অগ্নিকান্ডে আটকে থাকা আনুমানিক ৪২ জনকে উদ্ধার করতে বারোটি ফায়ার টেন্ডার, একটি স্নরকেল এবং প্রায় ৫০ জন দমকলকর্মীকে ডাকা হয়েছিল।

অগ্নি নির্বাপক আধিকারিকদের মধ্যে অন্যতম চিফ ফায়ার অফিসার মুবিন আহমেদ জানান, আগুন লাগার পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আগে ধোঁয়া ও আতঙ্কের কারণে আগুনে ১১ জন নিহত ও ৬জন আহত হয়েছেন।।

আরও পড়ুন :কাকদ্বীপ : গৃহবধূকে নির্যাতন করে মাথা মুড়িয়ে দেওয়া হল

About Post Author