সময় কলকাতা ডেস্ক, ২৮ নভেম্বরঃ পর্যটকদের জন্য দারুণ সুখবর। অবশেষে সোমবার থেকে হলদিয়া-শিলিগুড়ির বাস চলাচল শুরু হয়ে গেল। এই বাস চলাচলের খবর চাউর হতেই খুশি পর্যটকেরা। আগামী ১ ডিসেম্বর থেকেই এই পরিষেবা চালু হবে। আসানসোল থেকে শিলিগুড়ির বাস পরিষেবা চালু হওয়ার পরে পর্যটকদের বড় সুবিধা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, হলদিয়ার দুর্গাচক থেকে দুপুর ২টা নাগাদ হলদিয়া-শিলিগুড়ির ভায়া কলকাতার বাস চলবে। অন্যদিকে, অপর একটি বাস বিকেল সাড়ে পাঁচটার সময় শিলিগুড়ি থকে ছাড়বে এবং কলকাতা হয়ে হলদিয়া পৌঁছাবে।
আরও পড়ুন শ্যামবাজারের স্কুলের সামনে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
প্রতিটি বাসে মোট ৬০টি করে সিট থাকবে। যার মধ্যে ২৪টি থাকবে স্লিপার, আর সেমিস্লিপার থাকবে ৩৬টি। এই এসি বাসের স্লিপার সিটের ভাড়া থাকছে ২০০০ টাকা এবং সেমিস্লিপারের ভাড়া থাকছে ১৬০০ টাকা। জানা গিয়েছে, রেডবাস ও www.pratikliners.com -এর মাধ্যমে বাসের বুকিং করা যাবে। বুকিং করলে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে। এই বাসটি ধর্মতলার পর এয়ারপোর্ট, বারাসাত, জাংগুড়ি, চাকদা, রানাঘাট,কৃষ্ণনগর, ফারাক্কা ,মালদা, রায়গঞ্জ, ডালখোলা, কৃষাণগঞ্জ,ইসলামপুর হয়ে শিলিগুড়িতে যাবে।
আরও পড়ুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে জয়নগর থানা ঘেরাও কর্মসূচি বামেদের
আসানসোল থেকে শিলিগুড়ি পর্যন্ত এই বাসের উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারি মাসেই একটি বেসরকারি সংস্থা আসানসোল থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি বাস পরিষেবা চালু করে। আসানসোল থেকে দুর্গাপুর সিটি সেন্টার, পানাগড়, সিউড়ি, রামপুরহাট হয়ে বাগডোগরা হয়ে শিলিগুড়ি পর্যন্ত এই বাস পরিষেবা চালু করা হয়। পর্যটকদের মধ্যে এই বাস পরিষেবা যথেষ্ট জনপ্রিয়তা পায়। পর্যটকদের মধ্যে এই বাস পরিষেবার যথেষ্ট চাহিদা রয়েছে, সেই কথা মাথায় রেখেই এই বাস পরিষেবা চালু করা হল।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?