Home » শ্যামবাজারের স্কুলের সামনে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

শ্যামবাজারের স্কুলের সামনে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

সময় কলকাতা ডেস্ক, ২৮ নভেম্বরঃ খাস কলকাতার ফের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। শ্যামবাজারের এভি স্কুলের সামনের পুলিশ কিয়স্কের পাশে পড়ে রয়েছে রক্তাক্ত দেহ। ওই ব্যক্তির মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এমনকী মুখও ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে।মাথার পিছনে জমাট বাঁধা রক্ত। যদিও ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ওই এলাকায় তিনি রাঁধুনির কাজ করতেন বলেই জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শ্যামপুর পুলিশ।

আরও  পড়ুন   উৎসাহে কিছুটা ভাটার টান, তারমধ্যেও আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছে কোন কোন দল?

অন্যদিকে, পুলিশ কিয়স্কের সামনেই এভাবে দেহ পড়ে থাকার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়ে এলাকারই এক পাম্প কর্মী প্রথমে দেহটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। এরপর তিনি কিয়স্কে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশকে বিষয়টি ডেকে দেখান। দেহ উদ্ধারের খবর তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তড়িঘড়ি দেহটি উদ্ধার করে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন       রান করেও জাতীয় দলে ব্রাত্য, বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেললেন সূর্য কুমার যাদবের প্রাক্তন সতীর্থ

চিকিৎসকরা জানিয়েছেন, মাথার পিছনে আঘাতের ফলেই ব্যক্তির মৃত্যু হয়েছে। তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে দেহটি পড়েছিল তার অদূরেই রয়েছে পুলিশের কিয়স্ক। যদি খুন হয়ে থাকেন, তাহলে পুলিশ কিয়স্কের সামনেই কীভাবে ঘটল এই ঘটনা? নাকি অন্যত্র খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে। এসব প্রশ্নই উঠছে। এই ঘটনার নেপথ্যে আসল কি কারণ রয়েছে, তা জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

About Post Author