Home » চিকেন নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন তন্দুরি পমফ্রেট

চিকেন নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন তন্দুরি পমফ্রেট

সময় কলকাতা ডেস্ক, ২৮ নভেম্বরঃ একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন তন্দুরি পমফ্রেট। চেনা পদের অচেনা বদল দেখতে চিকেন নয়, পমফ্রেট দিয়েই বানিয়ে ফেলুন তন্দুরি পমফ্রেট। বিশেষ করে সন্ধ্যার টিফিনে কিংবা বাড়িতে অতিথি এলে একেবারে জমে যাবে পমফ্রেট মাছের এই পদ। বাজারে এখন ভালো পমফ্রেট মাছ পাওয়া যাচ্ছে, তার স্বাদ চেটেপুটে নিতে বানিয়ে নিন তন্দুরি পমফ্রেট। তন্দুরি পমফ্রেট বানানোর জন্য রইল খুব সহজ রেসিপির হদিশ।

আরও পড়ুন     সুখবর! চালু হয়ে গেল আসানসোল থেকে শিলিগুড়ির বাস পরিষেবা


উপকরণ
পমফ্রেট মাছ- বড় সাইজের ২টো
দই- হাফ কাপ
জোয়ান- হাফ চা চামচ
গরম মশলা গুঁড়ো- হাফ চা চামচ
বেসন- দুই টেবিল চামচ
হলুদ গুঁড়ো – হাফ চা চামচ
আদা-রসুন পেস্ট- পরিমাণ মতো
লেবুর রস- প্রয়োজনমতো
কাশ্মীরি লঙ্কা পেস্ট- তিন টেবিল চামচ
তেল ও মাখন- পরিমাণমতো
চাটমশলা- আধ চা চামচ
ধনেপাতা- পরিমাণমতো
নুন- স্বাদমতো


রন্ধন পদ্ধতি
প্রথমেই পমফ্রেট মাছ ভাল করে ধুয়ে ছুরি দিয়ে চিরে নিন। এতে ম্যারিনেট করার সময় মাছের ভিতর পর্যন্ত মশলা ঢুকবে। এবার মাছের গায়ে আদা-রসুন পেস্ট, লেবুর রস, এক চামচ কাশ্মীরি লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো পেস্ট মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। কাটা জায়গাগুলোতেও মশলা একটু করে ঢুকিয়ে দেবেন। এরপর একটি বাটিতে দই, জোয়ান, দুই চামচ কাশ্মীরি লঙ্কা পেস্ট, আদা-রসুন পেস্ট, লেবুর রস, জোয়ান, গরম মশলা গুঁড়ো, বেসন নিয়ে ভালো করে মাখিয়ে নিন। এই মিশ্রণটি মাছের দু’পিঠে মাখিয়ে দিন ভালোভাবে। এবার বেকিং ট্রে-তে সামান্য তেল দিয়ে তার ওপর মাছ দুটো ১৫ মিনিট রেখে দিন। ব্যস তৈরি তন্দুরি পমফ্রেট। পেঁয়াজ, শসা, টমেটো গোল করে কেটে, ধনেপাতা ও লেবুর টুকরো সহযোগে পরিবেশন করুন লোভনীয় তন্দুরি পমফ্রেট।

About Post Author