Home » ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পাঁচফোড়ন রুই

ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পাঁচফোড়ন রুই

সময় কলকাতা ডেস্ক, ২৯ নভেম্বরঃ মাছ খেতে ভালোবাসেন না, এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। রুই মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। কষা হোক বা ঝোল-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে রুই মাছ। বাজারে সবসময় ভালো রুই মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঝাল-ঝোল নয়,ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু পাঁচফোড়ন রুই। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে পাঁচফোড়ন রুই। রান্না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই পাঁচফোড়ন রুই। পাঁচফোড়ন রুই বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন       ধর্মতলায় সভাস্থলে পৌঁছলেন অমিত শাহ, সভা ঘিরে বাড়ছে উত্তাপ

উপকরণ
রুই মাছ- ৪ পিস
আলু- পরিমাণ মত (লম্বা করে কাটা)
পটল – পরিমাণ মত (লম্বা করে কাটা)
আদা বাটা- ১ চা চামচ
জিরে বাটা- ২ চা চামচ
ধনে বাটা- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ২ চা চামচ
হলুদ গুঁড়ো- ২ চা চামচ
টমেটো – ১টি
নুন-স্বাদমত
সর্ষের তেল- পরিমাণ মত
পাঁচফোড়ন- ১ চা চামচ
তেজপাতা- ৩টি

রন্ধন পদ্ধতি
প্রথমেই রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিন। এরপর কড়াইতে তেল গরম করে দশ মিনিট ম্যারিনেট করার পর মাছগুলো ভেজে নিন। তারপর সেই তেলেই আলু আর পটল হালকা করে ভেজে নিন। ওই তেলেই একে একে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা এবং টমেটো কুচি গুলো দিয়ে দিন। এবার ভালো করে নাড়তে থাকুন। এবার স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে পরিমাণ মত জল দিয়ে দিন। মিনিট পাঁচ ঝোল ফুটলে ঢাকা সরিয়ে তাতে ভেজে রাখা মাছগুলো এবং আলু পটল দিয়ে দিন। এবার আরেকটি গ্যাসে একটি প্যান বসিয়ে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন আর তেজপাতা দিন। ভালো করে নেরে নিন। তারপর সেটা ঢাকা খুলে মাছের ঝোলে দিয়ে দিন। এরপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি পাঁচফোড়ন রুই।

About Post Author