সময় কলকাতা ডেস্ক, ৩০ নভেম্বরঃ আজ ৩০ নভেম্বর। আজ আপনার দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মিথুন রাশির জাতক/জাতিকাদের মুখোমুখি সংঘাতে বিপদ বাড়বে। মুখোমুখি সংঘাতে বিপদ বাড়লে কর্মক্ষেত্রেও প্রভাব পড়বে। তুলা রাশির জাতকদের প্রেমে অশান্তি বাড়বে। দৈনিক রাশিফল অনুযায়ী বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের কেমন কাটবে দিনটি জেনে নিন।
মেষ/ Aries রাশিফল ( মার্চ ২১ – এপ্রিল ২০ )
কাছের মানুষের জন্য আপনি অসুবিধায় পড়তে পারেন। অর্থনৈতিক দিক থেকে খুব একটা ভালো দিন না। আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধি মত কাজ করবে। আপনার আয়ের তুলনায় খরচ বাড়বে।
বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১ – মে ২১ )
বন্ধুরা আপনাকে খুব আনন্দিত করবে। যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে সাহায্যে এগিয়ে আসতে দেখবেন। আপনার অতিরিক্ত কথা বলার অভ্যাস কাজের জায়গায় বিরক্তির কারণ হতে পারে।
মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১ )
আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। বাড়তি খরচা বন্ধ করুন। মুখোমুখি সংঘাতে বিপদ বাড়বে। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন।
কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার উদারতার সুযোগ নিচ্ছে। নিজের চেহারা এবং ব্যাক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে। আজ প্রয়োজনের সময় আপনার জীবন সঙ্গীনী পাশে থাকবেন না।
সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ – আগস্ট ২৩ )
আপনি আপনার বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন। আজ আপনি নিজেকে কোন জোরপূর্বক কাজের থেকে বিরত রাখুন। অন্যরা আপনার সময়ের অত্যধিক চাহিদা করতে পারেন।
কন্যা/ Virgo রাশিফল ( আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩ )
ব্যবসায়ীরা আজ ব্যবসায় লাভ করতে পারবেন। যে কোনও জায়গায় বিনিয়োগ করলে আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন।
তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
ভালোবাসার মানুষটির সঙ্গে সব ভাগ করে নেওয়া উচিত। নতুন ধারণাগুলি সত্যি হবে। যে কোন বড়ো আঘাতের সম্ভাবনা থাকায় নিজের প্রতি মনোযোগ দেওয়া উচিত।
বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর২৪ – নভেম্বর ২২ )
অতীতে যে অর্থ বিনিয়োগ করেছিলেন, আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারেন। অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। আপনার প্রিয়জনের সাথে আজকে খুব ঝামেলা হবে।
ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
অতিরিক্ত কাজে নিজেকে জড়াবেন না। সবার আগে নিজের শরীরকে অগ্রাধিকার দিন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার সব ঋণ মিটিয়ে দেবে। কেউ কেউ আপনার বর্তমান সিচুয়েশন ব্যবহার করবে।
মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩ – জানুয়ারি ২০ )
আজকে আপনার কাছে ফাঁকা সময় থাকবে। যা আপনি ধ্যান যোগের জন্য ব্যবহার করতে পারেন। আজ আপনি মানসিক শান্তি অনুভব করবেন। স্ত্রীর সঙ্গে আজ জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন।
কুম্ভ/ Aquarious রাশিফল ( জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯ )
খুব কাছের বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার উপদেশ চাইতে পারে।আজ প্রেমিকের সঙ্গে দারুণ একটা দিন কাটাবেন। আপনার প্রি়য়জনের আপনার জন্য স্পেশাল কিছু প্ল্যান করবে।
মীন/ Pisces রাশিফল ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০ )
স্বাস্থ্যের জন্য আজকের দিনটি খুব ভালো। আজ শরীর ভালো থাকবে। আপনার ব্যয় কিছুটা হলেও কমবে। আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা আজ কাজে লাগতে পারে।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি