সময় কলকাতা ডেস্ক, ২৯ নভেম্বরঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। গত ১৭ দিন উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকার পর অবশেষে পৃথিবীর আলো দেখলেন উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যায় একে একে বেরিয়ে এলেন তাঁরা। প্রথমেই ৫ জনকে বাইরে আনা হয়। তারপর ধাপে ধাপে বাকি শ্রমিকদেরও বের করে আনার প্রক্রিয়া চলে। ১৭ দিন দিন রাত এক করে চেষ্টা চালানো পর ম্যানুয়াল ড্রিলিংয়ের মাধ্যমে মঙ্গলবার সন্ধেয় সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছে যায় উদ্ধারকারী দল। এরপরই যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় তাঁদের বের করে আনার প্রক্রিয়া।

আরও পড়ুন দুরন্ত ম্যাক্সওয়েলের দাপটে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় অস্ট্রেলিয়ার
১৭ দিন পর অবশেষে উত্তরাখণ্ডের ধসে পড়া সিল্কিয়ারা টানেল থেকে এক এক করে ৪১ জন শ্রমিককেই নিরাপদে বের করে আনা গিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন তাঁদের পরিবারের সদস্যরাও। সকলেই সুস্থ আছে বলেই জানা গিয়েছে। তবু তাঁদের জন্য সুড়ঙ্গের বাইরে ৩০টি অ্যাম্বুল্যান্স রাখা ছিল। প্রাথমিক চিকিৎসার জন্য শ্রমিকদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আটকে পড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনায় উদ্ধারকারী দলের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে করা এক পোস্টে তিনি বলেছেন, ‘ উত্তরকাশীতে আমাদের ভাইদের উদ্ধার অভিযানের সাফল্যে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। সুড়ঙ্গে আটকে পড়া বন্ধুদের বলতে চাই, আপনাদের সাহস এবং ধৈর্য সকলকে অনুপ্রেরণা জুগিয়েছে। আমি আপনাদের সকলের সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করছি।’

আরও একটি এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দীর্ঘ অপেক্ষার পর আমাদের এই বন্ধুরা এখন তাঁদের প্রিয়জনদের দেখা পাবেন। এটি অত্যন্ত তৃপ্তির বিষয়। এই চ্যালেঞ্জিং সময়ে এই সমস্ত পরিবারগুলি যে ধৈর্য এবং সাহস দেখিয়েছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’ এদিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে উদ্ধার হওয়া শ্রমিকদের শরীর-স্বাস্থেরও খবর নেন তিনি। এদিকে, এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘উত্তরকাশীতে একটি সুড়ঙ্গে আটকে পড়া আমাদের ৪১ জন শ্রমিক ভাইকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। এটি দেশের জন্য বড় খবর। এতদিন টানেলে এমন চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলার জন্য তাদের সাহসিকতাকে সেলাম জানায় দেশ। আমাদের সহ-নাগরিকদের জীবন বাঁচানোর জন্য অক্লান্ত প্রচেষ্টা চালানো সমস্ত ব্যক্তি এবং সংস্থাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’


More Stories
শতাধিক মহাকাশ বিজ্ঞানীর ইস্তফায় নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা