Home » সরকারি আইনজীবীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পদত্যাগ অভিযুক্তের

সরকারি আইনজীবীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পদত্যাগ অভিযুক্তের

সময় কলকাতা ডেস্ক, ১ ডিসেম্বর : সরকারি আইনজীবীর বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগ এতটাই গুরুতর যে পদত্যাগ করতে বাধ্য হলেন  সরকারি আইনজীবী।  ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হলেন ওই কৌসুলি (#AccusedofRaping)।

আরও পড়ুন উৎসাহে কিছুটা ভাটার টান, তারমধ্যেও আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছে কোন কোন দল?

পিজি মনু, কেরালার একজন প্রবীণ সরকারি কৌসুলী  PG Manu, a Senior Government Pleader (GP)  in Kerala যিনি কেরালা হাইকোর্টে রাজ্য সরকারের তাঁর বিরুদ্ধে একজন মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠার পরে, তিনি পদত্যাগ করেছেন। প্রাপ্ত তথ্য  অনুসারে, অ্যাডভোকেট জেনারেলের অফিসে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তার পদত্যাগ দাবি করা হয়।

পৃথিবীর খুব কম মানুষ পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

সূত্রের খবর অনুসারে, চোট্টানিককাররা পুলিশ  আইনজীবীর বিরুদ্ধে মামলা রুজু করেছে। পিজি মনুর বিরুদ্ধে ধর্ষণ এবং তথ্য প্রযুক্তি আইনের (আইটি আইন) অধীনে শাস্তিযোগ্য অপরাধের জন্য একটি প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) নথিভুক্ত করেছে। আরও বলা হয়েছে যে এর্নাকুলামের বাসিন্দার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। নির্যাতিতার অভিযোগ, মনু তাকে তার অফিসে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে।তিনি আরও অভিযোগ করেছেন যে মনু তার গোপন ছবিও ঢালাও ছড়িয়ে দিয়েছেন যা তার সম্ভ্রমের হানি ঘটিয়েছে । একাধিক অভিযোগ ওঠার পরে পদত্যাগ করতে বাধ্য হন সরকারি আধিকারিক।।

#AccusedofRaping

আরও পড়ুন অনারকিলিং : মেয়ের গায়ে অন্য ছেলের হাত, “সম্মানরক্ষার্থে খুন ” ( #honourkilling ) করলেন বাবা

About Post Author