Home » আমডাঙ্গা হত্যাকাণ্ডের জাল গুটিয়ে ফেলল পুলিশ, ধৃত মূল অভিযুক্ত সহ ৪

আমডাঙ্গা হত্যাকাণ্ডের জাল গুটিয়ে ফেলল পুলিশ, ধৃত মূল অভিযুক্ত সহ ৪

সুদীপ ঘোষ,সময় কলকাতা,  ১ ডিসেম্বর:#আমডাঙ্গাহত্যাকাণ্ডে  তৃণমূল পঞ্চায়েত প্রধানের খুনের রহস্যের জাল গুটিয়ে এনে পুলিশ এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ চারজনকে গ্রেফতার করল। প্রসঙ্গত,  আমডাঙ্গা পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মন্ডল (rupchand mondal )গত ১৭ নভেম্বর, ভরসন্ধ্যায়, কামদেবপুর বাজারে হাট করতে গিয়ে খুন হয়ে যান দুষ্কৃতীদের হাতে। বোমা মেরে তাকে খুন করা হয়।  আমডাঙ্গা হত্যাকাণ্ডের  সঙ্গে জড়িত থাকায় পুলিশের জালে ধরা পড়েছে মূল অভিযুক্ত আলি আকবর মণ্ডল। পুলিশ জানিয়েছে, আলি আকবর মন্ডল হত্যাকাণ্ডের দিন  রূপচাঁদ মণ্ডলকে লক্ষ্য করে বোম ছুড়েছিল ।

আরও পড়ুন অনারকিলিং : মেয়ের গায়ে অন্য ছেলের হাত, “সম্মানরক্ষার্থে খুন ” ( #honourkilling ) করলেন বাবা

আকবর আলি মন্ডল ছাড়াও যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তারা প্রত্যেকেই  খুনের ঘটনার সঙ্গে সরাসরি যুক্তj। খুনের ঘটনার ১৪ দিনের মাথায় মাটিয়া থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৭ নভেম্বর আমডাঙার কামদেবপুর হাটে তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলকে যখন আক্রান্ত হন তখন ওই তৃণমূল নেতা  বাজারে দাঁড়িয়ে আর পাঁচ জনের সঙ্গে গল্প করছিলেন। অভিযোগ, তখনই আচমকা বোমাবাজি শুরু হয় এলাকায়। বোমায় গুরুতর আহত হন রূপচাঁদ। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন “দম থাকলে মোহনবাগানকে ছাড়া প্রতিযোগিতা করুক আইএফএ” রাজ্যের ফুটবল সংস্থাকে কড়া হুঁশিয়ারি মোহনবাগান সচিবের

তদন্তে জানা গিয়েছে যে, দুষ্কৃতীরা হত্যাকান্ডের দিন হেঁটে এসে বোমা মারে পঞ্চায়েত প্রধানকে । বোমা মেরে বাজারে ভিড়ের মধ্যেই মিশে যায় দুষ্কৃতীরা। ঘটনায় চার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় আনোয়ার হোসেন নামে এক জনকে। তার বেশ কয়েকদিন পর গ্রেফতার করা হয় আরেক অভিযুক্তকে। তবে অধরা ছিল অন্যতম অভিযুক্ত আলি আকবর মণ্ডল-সহ কয়েকজন। তবে এবার পুলিশের জালে অন্যতম অভিযুক্ত আলি আকবর মণ্ডল-সহ চার জন। উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকার মাটিয়া থেকেই গ্রেফতার করা হয়েছে চার জনকে। পুলিশের দাবি, আলি আকবর মণ্ডলকে গ্রেফতার করায় রূপচাঁদ মন্ডল হত্যাকাণ্ডের জট আর নেই এবং ১৪ দিনের মধ্যে জেলার  তরুণ প্রভাবশালী রাজনৈতিক নেতার হত্যাকাণ্ডে  প্রত্যেককে গ্রেফতার করাকে পুলিশের সাফল্য বলেই মনে করা হচ্ছে।।

#আমডাঙ্গাহত্যাকাণ্ডে

About Post Author