Home » চার বছর ধরে মুম্বাইয়ে লাগাতার ধর্ষণের শিকার মেক্সিকান মহিলা

চার বছর ধরে মুম্বাইয়ে লাগাতার ধর্ষণের শিকার মেক্সিকান মহিলা

সময় কলকাতা ডেস্ক, ২ ডিসেম্বর : #মুম্বাইধর্ষণ  “হয় শরীর দাও, নাহ’লে চাকরি যাবে” – নিরন্তর হুমকি চলত।  আর হুমকির জেরে ও জীবিকার দায়ে চার বছর ধরে লাগাতার ধর্ষণের শিকার হয়ে চলেছিলেন মেক্সিকান মহিলা। মুম্বাইয়ের ঘটনা। অবশেষে মুম্বাই পুলিশ ৩১ ছর বয়সী মেক্সিকান মহিলা ডিস্ক জকিকে (ডিজে) বারবার ধর্ষণের অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে, শনিবার একজন পুলিশ আধিকারিক এমনটাই জানিয়েছেন । যাকে গ্রেফতার করা হয়েছে তিনি তার একই পেশার মানুষ অর্থাৎ তিনিও ডিস্ক জকি ( ডিজে )।

বান্দ্রা থানার এক আধিকারিক জানিয়েছেন,  ৩৫বছর বয়সী অভিযুক্ত স্থানীয় বাসিন্দা। গত সপ্তাহে ভুক্তভোগী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরে তাকে তদন্তের পরে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে – অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ২০১৯ সাল থেকে একাধিকবার ওই মহিলাকে ধর্ষণ করেছে।

আরও পড়ুন অনারকিলিং : মেয়ের গায়ে অন্য ছেলের হাত, “সম্মানরক্ষার্থে খুন ” ( #honourkilling ) করলেন বাবা

মহিলা বর্তমানে মুম্বাইতে থাকেন এবং অভিযুক্ত তার ম্যানেজার, পুলিশ এমনটাই জানিয়েছে। এও জানা গিয়েছে, অভিযুক্ত ও অভিযোগ কারিনী মেক্সিকান মহিলার  পরিচয় হয়েছিল সোশ্যাল নেটওয়ার্ক সাইটে । “মহিলা তার অভিযোগে বলেছেন যে তিনি ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযুক্তের সাথে দেখা করেছিলেন। তিনি  ২০১৯ সালের জুলাই মাসে বান্দ্রায় অভিযুক্তর বাড়িতে প্রথমবার যৌন নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেছেন মেক্সিকান মহিলা, তারপরেও অভিযুক্ত তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন,” পুলিশ আধিকারিক বলেছেন।

#মুম্বাইধর্ষণ

আরও পড়ুন কেবল জিনিয়াসরা পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

About Post Author