Home » তেলেঙ্গানায় কংগ্রেস, মধ্যপ্রদেশ-রাজস্থানে বিজেপি এগিয়ে, জোর টক্কর ছত্রিশগড়ে

তেলেঙ্গানায় কংগ্রেস, মধ্যপ্রদেশ-রাজস্থানে বিজেপি এগিয়ে, জোর টক্কর ছত্রিশগড়ে

সময় কলকাতা ডেস্ক, ৩ ডিসেম্বরঃ চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ আজ। সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আপাতত রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তিশগড়ে এগিয়ে বিজেপি। তেলঙ্গানায় কংগ্রেস এগিয়ে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে কংগ্রেসের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি। তবে ছত্তিশগড় ও তেলেঙ্গানাতে জোর টক্কর দিচ্ছে কংগ্রেস। মধ্যপ্রদেশে মোট ২৩০টি আসন। এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ সরকার গড়তে গেলে জিততে হবে ১১৬টি আসনে। প্রাথমিক ট্রেন্ডে সেই ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে বিজেপি। ওই রাজ্যে গেরুয়া শিবির এগিয়ে ১৬০টি আসনে। আর কংগ্রেস ৬৬টি আসনে এগিয়ে। অন্যান্যরা ২টি আসনে এগিয়ে রয়েছে। রাজস্থানেও এগিয়ে আছে বিজেপি। রাজস্থানে মোট আসন ১৯৯টি। ১১৫টি আসনে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস ৬৭টি আসনে এগিয়ে রয়েছে। তেলঙ্গানায় পালাবদলের বড় ইঙ্গিত মিলেছে। কেননা ৬৫ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। আর বিআরএস এগিয়ে রয়েছে ৪৬ আসনে। তেলঙ্গানায় দু’টি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কামারেড্ডি ও গজওয়েল। লেটেস্ট ট্রেন্ডে, পুরনো কেন্দ্র কামারেড্ডি থেকে এগিয়ে আছেন কেসিআর, কিন্তু পিছিয়ে নতুন কেন্দ্রে। কেসিআর-এর দলকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে রয়েছে কংগ্রেস।

আরও পড়ুন    তেলেঙ্গানায় কংগ্রেস, মধ্যপ্রদেশ-রাজস্থানে বিজেপি এগিয়ে, জোর টক্কর ছত্রিশগড়ে

জানা গিয়েছে, বিজেপি এগিয়ে মাত্র ৩টি আসনে, আর আসাউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম এগিয়ে রয়েছে মাত্র ৪টি আসনে। ইতিমধ্যেইও হায়দ্রাবাদের কংগ্রেস অফিসের বাইরে কংগ্রেস কর্মীদের শুরু হয়েছে জয়ের উদযাপন। তেলেঙ্গানায় কংগ্রেস আসতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এখনও পর্যন্ত কংগ্রেস এগিয়ে ৬০টি আসনে। বিজেপি ও আসাদউদ্দিনের মিম এগিয়ে আছে চারটি করে আসনে।  কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস এগিয়ে আছে ৩৩টি আসনে। তেলেঙ্গানায় পাল্লা কার দিকে ভারী হয়, সেই দিকেই নজর রাজনৈতিক মহলের। অন্যদিকে ছত্তিশগড়ে ৯০ আসনের এই রাজ্যে হাত শিবির এগিয়ে ৪০টি আসনে। তবে গেরুয়া শিবির এগিয়ে ৪৬ টিতে। মধ্য প্রদেশে অপ্রতিরোধ্য বিজেপির জয়ের রথ। ক্রমশ এগিয়েই চলছে বিজেপি। ছত্তিশগড়ে নির্বাচনে পাটান আসন থেকে পিছিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তবে, রাজস্থান হাতছাড়া হতে পারে কংগ্রেসের। তেলঙ্গানায় পিছনে ফেলে দিয়েছে কংগ্রেস। আভাস মিলছে যে তেলঙ্গানায় ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। আর এই ট্রেন্ড মিলতেই হায়দরাবাদের কংগ্রেস অফিসের বাইরে উদযাপন শুরু কংগ্রেস কর্মীদের। 

 

প্রসঙ্গত,   চারটি রাজ্যে কুর্শিদখলের লড়াইয়ে তিনটি রাজ্যের চিত্র অনেকটাই সুস্পষ্ট। রাজস্থান,মধ্যপ্রদেশে, ছত্রিশগড়ে এগিয়ে বিজেপি। তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতা দখলের দিকে এগোচ্ছে।  কি হবে বলা খুব মুশকিল। ১১টার সামান্য পরে ছত্রিশগড়ের ৯০ টি আসনের মধ্যে কংগ্রেসের তুলনায় খুব হাতে গোনা আসনে এগিয়ে ছিল বিজেপি। ঘাড়ে নিশ্বাস ফেলছে কংগ্রেস। বিজেপি – কংগ্রেসের জোর টক্কর চলছে। তবে কিছুটা হলেও পাল্লাভারী বিজেপির। অন্যদিকে,তেলেঙ্গানায় কংগ্রেসের জয় পুরোটাই নিশ্চিত। এখানে পালাবদল কার্যত নিশ্চিত। দুটি রাজ্যে গেরুয়া ঝড় পরিলক্ষিত হচ্ছে।মধ্যপ্রদেশ ও রাজস্থানে স্বস্তিজনক অবস্থায় বিজেপি। অর্থাৎ রাজস্থানেও পালাবদল হতে চলেছে। সবমিলিয়ে তিনটি রাজ্যে বিজেপির ক্ষমতা দখলের ইঙ্গিত। একমাত্র তেলেঙ্গানা ছাড়া কংগ্রেসের স্বস্তি পাওয়ার ইঙ্গিত মিলছে না চারটি রাজ্যের কুর্শির লড়াইয়ে।

 

About Post Author