সময় কলকাতা ডেস্ক, ৩ ডিসেম্বরঃ সন্ধ্যার টিফিনে মুখরোচক কিছু না হলে যেন আড্ডা জমতেই চায় না। ফ্রাই হোক কিংবা মিষ্টি কিছু— বাঙালির আড্ডায় যে কোন ফ্রাই জমে যায়। ফিশ ফ্রাই বা চিকেন ফ্রাইয়ের দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন কলার বড়া। কলার স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন কলার বড়া। সন্ধ্যার টিফিনে আড্ডার সঙ্গে একেবারে জমে যাবে কলার বড়া। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে কলার বড়া। কলার বড়া বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাঝেই ফের ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক কংগ্রেসের
উপকরণ
কলা: ৩টি
ডিম: ২টি
মাখন: ২০ গ্রাম
বেকিং পাউডার: ছোট চামচের দুই চামচ
চিনি: ৩০ গ্রাম
দুধ: আধ কাপ
ময়দা: ২ কাপ
নুন, দারচিনি গুঁড়ো- পরিমাণ মতো

রন্ধন প্রণালী
প্রথমেই কলাগুলি খোসা ছাড়িয়ে ভাল করে চটকে নিন। এরপর মেখে রাখা কলায় একেএকে দুধ, ডিম ও মাখন দিয়ে দিন। অপর একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, নুন ও দারচিনি গুঁড়ো মিশিয়ে নিন। দু’টি মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নিয়ে ছোট ছোট বড়ার আকার দিন। কড়াইয়ে টেল গরম হয়ে গেলে ফুটন্ত তেলে বড়া গুলো ছেড়ে দিন। বড়াগুলি লাল হয়ে এলে উপর থেকে চিনি বা চিনির গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম কলার বড়া।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি