Home » প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত ২ পাইলট

প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত ২ পাইলট

সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বরঃ ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ প্রশিক্ষণ চলাকালীন তেলঙ্গানার দিন্দিগালে এয়ারফোর্স অ্যাকাডেমিতে একটি বিমান ভেঙে পড়ে। পিসি ৭ এমকে১ ট্রেনার এয়ারক্রাফ্ট ভেঙে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন    বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বাংলাদেশের উপকূলে জারি সতর্কতা

সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার সকালে তেলঙ্গানার দিন্দিগালে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন পিলাটাস ট্রেনার বিমানটি ভেঙে পড়ে। বিমানে ছিলেন একজন প্রশিক্ষক ও ক্যাডেট। দুর্ঘটনায় বায়ুসেনার পাইলটের মৃত্যু হয়। যদিও পাইলটদের মৃত্যুর খবর এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে, বায়ুসেনার একটি বিবৃতিতে পাইলটদের আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন      Indian Super League 2024:দুর্বল হায়দরাবাদ এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগে পাঁচে পাঁচ মোহনবাগানের

বিবৃতিতে জানানো হয়েছে, ‘হায়দ্রাবাদে এয়ার ফোর্স অ্য়াকাডেমিতে রুটিন ট্রেনিং চলাকালীন আচমকা দুর্ঘটনা ঘটে। দুই পাইলটই গুরুতর জখম হয়েছেন।’ তবে, এদিন ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই বায়ুসেনার তরফে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন  OPTICALILLUSION: আপনি কি একজন জিনিয়াস, তাহলে নিচের ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

About Post Author