সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বর : ফুল ফুটুক,না ফুটুক আজ বসন্ত – লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। পূর্বস্থলীতে সারা বছর ফুলের মরশুম, রকমারি ফুলের চাষে সারা বছরই যেন বসন্তকাল পূর্বস্থলীতে। ভিনরাজ্যে বিশেষত পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বঙ্গের ফুলের চাহিদা বাড়ায় এবং এ ব্যাপারে পূর্বস্থলী সহ পূর্ববর্ধমান এগিয়ে থাকায় ফুলেফেঁপে উঠছেন পূর্বস্থলীর পুষ্পব্যবসায়ীরা। পাশাপাশি মহিলারা ফুলের ব্যবসায় বেশ বড় সংখ্যায় থাকার ফলে মহিলাদের আর্থিক বিকাশ হচ্ছে, ফুলচাষের ফলেই অনেক সংসারে আসছে আর্থিক স্বাচ্ছন্দ্য ও সচ্ছলতা।
ফুলের কদর কোনওদিন কম ছিল না, ইদানিং ফুলের বাণিজ্যিক কদরের কারণে ফুল চাষ হয়ে উঠেছে জনপ্রিয়। আর এব্যাপারে পূর্ব বর্ধমানের মধ্যে পূর্বস্থলী কয়েককদম এগিয়ে রয়েছে। প্রচুর ফুলের চাষের জন্য বিখ্যাত পূর্বস্থলী, পূর্বস্থলীর ফুল যাচ্ছে ভিন রাজ্য। সেখানে গিয়েই লাভের মুখ দেখছেন স্থানীয় এলাকার চাষীরা। ব্যবসায় ফুলেফেঁপে ওঠার সম্ভাবনা ফুলচাষে, পূর্বস্থলীর ফুলচাষীরা ফুলের স্বপ্নে মশগুল।
পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার ফুলের বাগান সারাবছর ধরেই বিভিন্ন ফুলে ভরে থাকে। কাটোয়ার অগ্রদ্বীপ , পলাশপুলি, পূর্বস্থলী সহ তৎসংলগ্ন এলাকার শীতকালীন ফুলের চারার চাষ হয়। আর সেই ফুলই এ বছর পাড়ি দিচ্ছে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য উড়িষ্যায়। স্থানীয় এলাকার পাইকারদের দ্বারা সেই ফুলের চারা পৌঁছাচ্ছে ভিন রাজ্য। আর সেখানে গিয়ে লাভের মুখ দেখছেন এলাকার চাষীরা। স্থানীয় এলাকার চাষীদের দাবি অন্যান্য জায়গা থেকে পাইকার-রা না এলেও, উড়িষ্যাতে কিছু ফুলের চারা যাচ্ছে। তবে কিছুদিন আগে পর্যন্ত বর্ষা দীর্ঘস্থায়ী হওয়ার কারণের চাষ একটু দেরিতে শুরু হয়েছে। আর সেই কারণে ফুলের ফলন প্রত্যাশিত না হলেও এলাকার চাষিরা আশাবাদী ভরা শীতের ব্যবসা ভালোই হবে এবার । সব মিলিয়ে প্রতিবছরের মতন এ বছরও ফুল চাষ করে লাভের মুখ দেখছেন এলাকার চাষীরা। আর বিভিন্ন রকম অনুষ্ঠান বছরভর লেগেই আছে , ফলে সাজসজ্জাতে চাহিদা বেড়েই চলেছে ফুলের। ফুলেফেঁপে ওঠা পুষ্প ব্যবসায়ীদের পোয়াবারো।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী