সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বরঃ আজ ৪ ডিসেম্বর। দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দৈনিক রাশিফল অনুযায়ী মিথুন রাশির জাতক/জাতিকাদের আজ কর্মক্ষেত্রে বড়সড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকায় বেশি উত্তেজিত হয়ে যাবেন না। ধনু রাশির জাতকদের প্রেম হতাশা আনবে। বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের কেমন কাটবে দিনটি জেনে নিন।
আরও পড়ুন মিজোরামে শুরু ভোটগণনা, ২৯ আসনে এগিয়ে জোরাম পিপলস মুভমেন্ট
মেষ/ Aries রাশিফল ( মার্চ ২১ – এপ্রিল ২০ )
আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে। নিজের জন্য অনেকটা সময় পাবেন। পরিবারের সদস্যরা কিছু উত্তেজনার সৃষ্টি করবে। আর্থিক দিক থেকে উন্নতি হবে।
বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১ – মে ২১ )
ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মত নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে হবে। আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরো জটিল করে দেবে। আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য একটি নিখুঁত দিন।
মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১ )
গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে বড়সড় ক্ষতির সম্মুখীন হবেন। কাজের চাপের জন্য আপনার বিবাহিত জীবনে ঝামেলা বাড়বে। আজ আপনার প্রিয় মানুষের সঙ্গে ঝামেলা হতে পারে। ফাঁকা সময় পেলে বই পড়ুন।
কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। নাহলে সংসারে অশান্তি আরও বাড়বে। আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন। ভালোবাসার গান এর মধ্যে ডুবে থাকবে।
সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ – আগস্ট ২৩ )
কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করুন অন্যথায় বিষয়টি আরো খারাপ হবে।
কন্যা/ Virgo রাশিফল ( আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩ )
আপনার স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। একটি ব্যস্ত সময়সূচী সত্ত্বেও আপনি সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন।
তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
আজ কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হবেন। বড়ো কোনো ঋণ থেকে মুক্তি পাওয়ার দিন আজ। আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না।
বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর ২৪- নভেম্বর ২২ )
আপনার বন্ধুদের সময় দেওয়া উচিত। অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর হতে পারে যা আপনাকে উন্মত্ত করে তুলবে। সন্তানদের আজ চোখে চোখে রাখুন। সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে বিবাদ হতে পারে।
ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারী সম্পর্ক ব্যহত করতে পারে। প্রেম হতাশা আনবে। আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে অশান্তি করবে। অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে আসবে।
মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০ )
আবেগপ্রবণ হবেন না। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকলে আজ সেই টাকা ফেরত পাবেন।আপনি যদি বাড়ি থেকে বেরোনোর সাহস যোগ করেন তবে অনেক কিছু করা সম্ভব।
কুম্ভ/ Aquarious রাশিফল (জানুয়ারি ২১- ফেব্রুয়ারি ১৯)
আপনি আপনার সঙ্গীকে অবস্থান বোঝাতে অসুবিধা ভোগ করবেন। আপনার পরিকল্পনাগুলিকে যথাসম্ভব ব্যবহারিক রাখার চেষ্টা করুন। আপনার প্রেমিকা আজ আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। আয়ের থেকে খরচ বাড়বে।
মীন/ Pisces রাশিফল ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০ )
আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে। আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে। শারীরিক সমস্যা আজ আপনাকে ভোগাবে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ ঘুরতে যেতে পারেন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি