Home » প্রয়াত সিআইডি খ্যাত অভিনেতা দীনেশ ফাডনিশ

প্রয়াত সিআইডি খ্যাত অভিনেতা দীনেশ ফাডনিশ

সময় কলকাতা ডেস্ক,  ৫ ডিসেম্বরঃ  শেষরক্ষা আর হল না। প্রয়াত সিআইডি খ্যাত অভিনেতা ফ্রেডি। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৭ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ সহকর্মীদের মধ্যে। জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসা চলছিল দীনেশের। কিন্তু শেষরক্ষা আর হল না।     
দীনেশের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিআইডি সহ-অভিনেতা দয়ানন্দ শেঠি। যিনি শোতে দয়ার চরিত্রে অভিনয় করেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও অভিনেতার শরীরে নানা জটিল রোগ দানা বেঁধেছিল। একের পর এক সমস্যা দেখা দিতে থাকে তাঁর শরীরে। এরপরই পরিস্থিতি আরও বেগতিক হতে থাকে।  ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডি’ চরিত্রে অভিনয় করেছেন দীনেশ।
এদিন ফ্রেডির মরদেহ দেখতে দয়ানন্দ শেঠি সহ ‘সিআইডি’ ধারাবাহিকের বেশির ভাগ শিল্পীই তাঁর বাসভবনে উপস্থিত হয়েছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’-তে ফ্রেডির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন দীনেশ। তবে ‘সিআইডি’-ছাড়াও দীনেশকে আমির খানের ‘সরফারোশ’ এবং ‘সুপার ৩০’-এ হৃতিকের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। তিনি জনপ্রিয় অনুষ্ঠান তারক মেহতা কা উলটা চশমা-তেও ছিলেন এবং সুপার ৩০ এবং সরফারোজের মতো চলচ্চিত্রগুলিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। 

About Post Author