সময় কলকাতা ডেস্ক, ১০ ডিসেম্বর: সারাদিনের নানান কাজের পর রাতে পরিবারের সদস্যদের জন্য একটু স্পেশাল কিছু রান্না করলে নিজের মনটাও যেন ভালো লাগে। কিন্তু সবসময় চিকেনের একই পদ খেতে কার ভালো লাগে বলুন তোঁ? চেনা পদের অচেনা বদল দেখতে নৈশভোজে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে চিকেন নিহারী। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই নৈশভোজে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন চিকেন নিহারী। পরোটা, নান বা রুটির সঙ্গে একেবারে জমে যাবে চিকেন নিহারী। চিকেন নিহারী বানানোর জন্য রইল খুব সহজ একটি রন্ধন প্রণালী-

আরও পড়ুন কাকদ্বীপে রেশনের খাদ্য সামগ্রিক সরবরাহে ব্যাপক দুর্নীতির অভিযোগে, সাসপেন্ড ডিস্ট্রিবিউটর
উপকরণ
মুরগির মাংস- ৭৫০ গ্রাম
জিরে বাটা- ২ চা চামচ
রসুন বাটা- ২ চা চামচ
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
আদা কুঁচি-১ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চাম
গোলমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
লঙ্কার গুঁড়ো- ২ চা চামচ
ধনেপাতা- আধ কাপ
এলাচ, দারুচিনি– পরিমাণ মত
তেল- ৪ টেবিল চামচ
গরম মশলার গুঁড়ো- পরিমাণ মত
পেঁয়াজ বাটা- ৪ চা চামচ
তেজপাতা- ১টি
নুন– স্বাদমতো

প্রণালী
প্রথমেই প্রেশার কুকারে পরিমাণ মত জল নিয়ে মাংস হলুদ ও নুন দিয়ে সেদ্ধ করতে হবে। চিকেন সেদ্ধ হয়ে গেলে চিকেনের স্টক আলাদা করে রাখুন। এবার একটি বড় পাত্রে তেল গরম করে তাতে তেজপাতা, এলাচ, দারুচিনি ও আদা কুঁচি দিয়ে দিতে হবে। এরপর এক এক করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে বাটা ও নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা কষানোর সময় জলের পরিবর্তে মটন স্টক ব্যবহার করবেন। তারপর মাংস দিয়ে মশলার সাথে মিশিয়ে আবার একটু কষিয়ে নিন। মনে রাখবেন পুরো রান্নাটাই কিন্তু মাঝারি আঁচে করতে হবে। এবার শুকনো খোলায় ভেজে রাখা জিরা গুঁড়ো ও স্টক দিয়ে ঢেকে রান্না করুন কিছুক্ষণের জন্য। ঝোল ঘন হয়ে আসলে ওপর থেকে গরম মশলার গুঁড়ো, আদা কুঁচি ও ধনেপাতা ছড়িয়ে নিন। পরোটা, নান বা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিকেন নিহারী।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি