Home » কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা! মৃত কমপক্ষে ৩, আহত ৬

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা! মৃত কমপক্ষে ৩, আহত ৬

সময় কলকাতা ডেস্ক, ১১ ডিসেম্বর: কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। এসইউভির সঙ্গে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল তিনজনের। ইতিমধ্যেই দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছরিয়েছে এলাকাজুড়ে। সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার ভোরবেলার দিকে কাঁচরাপড়া থেকে ঘোলা মুড়াগাছার দিকে একটি এসইউভি যাচ্ছিল। সেসময়ই ঘটে যায় বিপত্তি। 

আরও পড়ুন      OPTICALILLUSION: শুধুমাত্র মেধাবীরা পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গাড়িচালক এবং দুই মহিলা-সহ মোট তিনজনের মৃত্যু হয়। তাঁরা খড়দহের বাসিন্দা। দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ৬ জন। প্রথমে তাঁদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে জাওয় আহয়। এরপর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদেরকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই আহতদের চিকিৎসা চলছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন   BUNDESLIGA2023-24: বুন্দেশলিগায় বড় অঘটন, ফ্রাঙ্কফুটে পাঁচ গোল হজম বায়ার্নের

এদিকে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রহড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকেও উদ্ধার করা হয়েছে। তবে এদিন ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত যায়নি। গোটা ঘটনারই তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ।

আরও পড়ুন    OPTICALILLUSION: মাত্র ১ শতাংশ মানুষ পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে 

About Post Author