সময় কলকাতা ডেস্ক, ১৭ ডিসেম্বরঃ ভয়াবহ বিস্ফোরণ নাগপুরের সৌর বিস্ফোরক কারখানায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৯ জন। আহত ৩। ঘটনাস্থলে পৌঁছেছেন নাগপুরের বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন Premier League: প্রিমিয়ার লিগে ফের ধাক্কা গুয়ার্দিওলার সিটির, জয় চেলসির
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ হঠাৎই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে নাগপুরের বাজারগাঁওয়ের কারখানাটি। ওই সৌরশক্তি সংক্রান্ত বিস্ফোরক কারখানার কাস্ট বুস্টার প্ল্যান্টে প্যাকিং চলছিল। মোট ১২ জন কর্মী সেখানে কাজ করছিলেন। বিস্ফোরণে তাঁদের মধ্যে ৯ জনেরই মৃত্যু হয়েছে। অন্যদিকে, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।

এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। একইসঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল গিয়ে পৌঁছেছেন ঘটনাস্থলে। তবে, এদিন কেন বিস্ফোরণ হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেই জানিয়েছেন নাগপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট হর্ষ পোদ্দার।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর