Home » ফের যাত্রী ভোগান্তি, সপ্তাহান্তে হাওড়া শাখার বিভিন্ন লাইনে বাতিল একাধিক ট্রেন

ফের যাত্রী ভোগান্তি, সপ্তাহান্তে হাওড়া শাখার বিভিন্ন লাইনে বাতিল একাধিক ট্রেন

সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারি: সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। এবার হাওড়া শাখার বিভিন্ন লাইনে বাতিল একাধিক ট্রেন। একটি বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেল জানিয়েছে, ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে শনি ও রবিরার হাওড়া থেকে বেশকিছু ট্রেন বাতিল থাকবে। বেশকিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে। বহু ট্রেনের সময়সূচিও বদলানো হয়েছে।

এক নজরে দেখে নেওয়া কোন কোন ট্রেন বাতিল থাকবে-

আরও পড়ুন  IND W vs AUS W: তিতাস ঝড়ে অষ্ট্রেলিয়াকে দুরমুশ করল হরমনপ্রীতের ভারত

রেল সূত্রে জানা গিয়েছে, রবিরার হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস বালি স্টেশনে ১০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। ১২৩০৪ নতুন দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস আসানসোল ডিভিশনে ৪৫ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল ১১টা ১৫ মিনিটের পরিবর্তে ১১টা ৪৫ মিনিটে ছাড়বে। ১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন-হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ১টা ১০ মিনিটের পরিবর্তে ১টা ৪৫ মিনিটে ছাড়বে। ৩৭৩৬২ আরামবাগের পরিবর্তে ছাড়বে তারকেশ্বর থেকে। অন্যদিকে, হাওড়া থেকে ৩৭৩১৫, তারকেশ্বর থেকে ৩৭৩২৬, ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯, কাটোয়া থেকে ৩৭৭৪৮, ০৩০৯৫ ও আজিমগঞ্জ থেকে ০৩০৯৬ নম্বর ট্রেন বাতিল থাকবে।

এদিকে, শনি ও রবিবার শিয়ালদা মেইন লাইনেও বেশকিছু ট্রেন বাতিল থাকার কথা ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বেশকিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
শনিবার যে ট্রেনগুলি বাতিল থাকবে-
শিয়ালদহ-রানাঘাট আপ ৩১৬২৯, ৩১৬৩১, ০৩১৩৯ এবং ডাউন ৩১৬৩২, ৩১৬৩৪। শিয়ালদহ-শান্তিপুর আপ ৩১৫৩৯, ৩১৫৪১ এবং ডাউন ৩১৫৪০, ৩১৫৪২। শিয়ালদহ-কৃষ্ণনগর জংশন আপ ৩১৮৪১ ও ডাউন ৩১৮৪৪। শিয়ালদহ-গেদে আপ ৩১৯২৯ এবং ডাউন ৩১৯২৮। শিয়ালদহ-লালগোলা আপ ০৩১৯১ এবং ডাউন ০৩৭১২।
রবিবার যে ট্রেনগুলি বাতিল থাকবে-
শিয়ালদহ-রানাঘাট আপ ৩১৬১১, ৩১৬১৫ ও ডাউন ৩১৬১২, ৩১৬১৪।শিয়ালদহ-শান্তিপুর আপ ৩১৫১১, ৩১৫১৩ এবং ডাউন ৩১৫১২, ৩১৫১৪। শিয়ালদহ-কৃষ্ণনগর আপ ৩১৮১১, ৩১৮১৭ এবং ডাউন ৩১৮১২, ৩১৮১৪। শিয়ালদহ- গেদে আপ ৩১৯১১, ৩১৯১৫ এবং ডাউন ৩১৯১২, ৩১৯১৪

About Post Author