Home » বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে ফের ট্রেনে আগুন, মৃত কমপক্ষে ৫

বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে ফের ট্রেনে আগুন, মৃত কমপক্ষে ৫

সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারি: বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে বড়সড় বিপর্যয় বাংলাদেশে। রাজধানী ঢাকার কাছে একটি ট্রেনে ককটেল বোমা ছোড়ে দুষ্কৃতীরা। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ৫ জন। ঢাকার গোলাপবাগ এলাকায় ট্রেনটিতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ট্রেনের ১১ টি কামরার মধ্যে ৩টি কামরা পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে।

আরও পড়ুন  চিতাবাঘ শাবকসহ মালবাজার এসএসবি ক্যাম্পে, সজাগ দৃষ্টি রাখছে বনদফতর

জানা গিয়েছে, বেনাপোল থেকে ঢাকায় বেনাপোল এক্সপ্রেস আসছিল। কমলাপুর স্টেশনে পৌঁছনোর কিছুক্ষণ আগে রাত ৯টা নাগাদ ককটেল বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এরপরই ট্রেনটিতে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারান পাঁচজন। প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পরে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর রাত ১০টা ২০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে ,আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রেনে আগুন লাগার ঘটনা ইতিমধ্যেই তদন্তে নেমেছে বাংলাদেশ পুলিশ। নির্বাচনের প্রাক্কালে জাতীয় নির্বাচনকে বিঘ্নিত করার জন্যই নাশকতামূলক ঘটনা ঘটানো হয়েছে কিনা সে বিষয়েও তদন্ত করছে পুলিশ। রেলের আধিকারিকরা জানিয়েছেন, বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। এরপর রাত ৯টা নাগাদ বোমা ছোড়ে দুষ্কৃতীরা। গত বছর এপ্রিল মাসে চালু হয় ওই ট্রেনটি। অনেক ভারতীয় ওই ট্রেন করে ঢাকা যান। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন লাগে। উল্লেখ্য, এর আগে গত বছর ১৯ ডিসেম্বর ঢাকার তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন লাগায় দুষ্কৃতীরা। ওই ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। ঘটনায় এক মহিলা, শিশু সহ চারজনের দেহ উদ্ধার করা হয়।

About Post Author