Home » ঝোল কিংবা কষা নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন বাদশাহি ডিম কোর্মা

ঝোল কিংবা কষা নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন বাদশাহি ডিম কোর্মা

সময় কলকাতা ডেস্ক, ১০ জানুয়ারিঃ ঝোল হোক কিংবা কষা হোক বা ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ডিম। কোর্মা মানেই কি চিংড়ি? অথবা চিকেন? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন বাদশাহি ডিম কোর্মা। ডিমের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন বাদশাহি ডিম কোর্মা। গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে বাদশাহি ডিম কোর্মা। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে বাদশাহি ডিম কোর্মা। বাদশাহি ডিম কোর্মা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  খালি করেননি সরকারি বাংলো, মহুয়া মৈত্রকে শোকজ নোটিস ডিরেক্টরেট অফ এস্টেটস-র

উপকরণ
সিদ্ধ ডিম: ৬টি
টকদই: দু’টেবিল চামচ
গরম দুধ: এক কাপ
বাদাম বাটা: এক টেবিল চামচ
জিরের গুঁড়ো: এক চা চামচ
এলাচ: ৪টি
দারচিনি: ৩টি
পেঁয়াজ কুচি: এক কাপ
পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ
রসুন বাটা: ১ চা চামচ
আদা বাটা: ১ চা চামচ
কাঁচা লঙ্কা: ৬টি
চিনি: এক চা চামচ
সাদা তেল: স্বাদ মতো
লবণ: পরিমাণ মতো


প্রণালী

কড়াইতে ভাল করে তেল গরম করে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলি ভেজে নিন।ডিমগুলি ভাজা হয়ে গেলে কড়াইয়ে আরও দু’চামচ তেল, এলাচ ও দারচিনি দিয়ে নেড়ে পেঁয়াজ কুচি দিন।পেঁয়াজগুলি বাদামি হয়ে এলে তাতে মেশান পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর লবণ দিয়ে ভাল করে কষাতে থাকুন।কিছুক্ষণ কষানোর পর ফেটিয়ে রাখা টকদই আর বাদাম বাটা দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন।অল্প সময় নাড়াচাড়া করার পর তাতে মিশিয়ে দিন দুধ। আঁচটা সামান্য বাড়িয়ে দুধ ফুটিয়ে নিয়ে ডিমগুলি ছেড়ে দিয়ে একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিন।দু’মিনিট পর পরিমাণ মতো চিনি মিশিয়ে ফের একবার ঢাকা দিয়ে দিন। ঝোল একটু টেনে এলে নামিয়ে নিয়ে পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুম শাহি ডিম কোর্মা

About Post Author