সাম্য গোস্বামী, সময় কলকাতা, ২০ জানুয়ারি : আর বেশিদিন বাকি নেই লোকসভা ভোটের। ভোট এগিয়ে আসছে, উত্তপ্ত হচ্ছে উত্তর ২৪পরগনা। ভোট সংস্কৃতি মেনেই বোমা মজুত ও বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আমডাঙায় শনিবার উদ্ধার তাজা বোমা। এদিন সাত সকালে আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন সোনাডাঙ্গা গাজীপড়া এলাকার এক বাঁশবাগান থেকে উদ্ধার হল তাজা বোমা ভর্তি তিনটি ড্রাম। সূত্রের খবর, প্রতিটি ড্রামে প্রচুর সংখ্যায় বোমা ছিল।
আরও পড়ুন ফের লাইনচ্যুত মালগাড়ি, হাওড়া-খড়্গপুর শাখায় ব্যাহত রেল পরিষেবা
আমডাঙ্গায় বোমা উদ্ধার কে ঘিরে যথারীতি দেখা দিয়েছে চাঞ্চল্য। রয়েছে চাপা উত্তেজনা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য থেকে জানা গিয়েছে যে, আগাছা সাফ করতে গিয়ে নজরে আসে তিনটি ড্রাম। ঘাসপাতার নিচে লুকিয়ে রাখা ছিল বোমা ভর্তি তিনটি ড্রাম। আগাছা পরিষ্কার করার আগেই চক্ষু চড়ক গাছ হওয়ায় স্থানীয় বাসিন্দারা আমডাঙ্গা থানায় খবর দেন। বিষয়টি জানতে পেরে অন্যান্য কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে যান।
আরও পড়ুন কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গলের “মস্তানি”, মশালে পুড়ে ছাই নৌকা, মোহনবাগান হারল বড় ব্যবধানে
বম্ব স্কোয়াডকে খবর দেওয়ার পরেও সরানো যায় নি বোমা বোঝাই ড্রাম গুলিকে। কারণ হিসেবে জানা গিয়েছে, বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পরও লক্ষ্য করা যায়নি বম্ব স্কোয়াডের কোনও কর্মী বা আধিকারিককে । শেষ পর্যন্ত দেরিতে হলেও সরানো হয় উদ্ধার তাজা বোমা সমেত ড্রাম তিনটিকে। কে বা কারা বোমা মজুত রাখার দুষ্কর্মে যুক্ত তা প্রকাশ না পেলেও, সরাসরি অভিযোগ না করলেও স্থানীয় ক্ষমতাশালী রাজনৈতিক দলের দিকেই ইঙ্গিত করছেন এলাকার মানুষজন। পুলিশি তদন্ত জারি আছে।।


More Stories
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড