সময় কলকাতা ডেস্ক, ২৩ জানুয়ারিঃ কাতলা মাছ বাঙালির চিরকালই বড্ড প্রিয়। কিন্তু, সবসময়ই একরকম কাতলা কালিয়া বা কাতলা মাছের ঝোল কারোরই ভালো লাগে না। তাই একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। কাতলা কালিয়ার দস্তুর ভেঙ্গে এবার পাতে পড়ুক বাসন্তী কাতলা। তেল ঝাল নয়, রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন বাসন্তী কাতলা। ভাতের সঙ্গে একবার এই বাসন্তী কাতলা খেলে আর ভুলতে পারবেন না। বাসন্তী কাতলা তেল ঝাল বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন মিজোরামের লেংপুই বিমানবন্দরে দুর্ঘটনার কবলে মায়ানমার সেনার বিমান
উপকরণ
কাতলা মাছ- ৪ পিস
কালো জিরে- ১ চামচ
কালো সরষে- ১ টেবিল চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ চামচ
হলুদ গুঁড়ো- পরিমাণ মতো
কাঁচা লঙ্কা- ৮ টি
চিনি- ১/৮ চামচ
সাদা সরষে- ১ টেবিল চামচ
নারকেল কোরানো- ৪ টেবিল চামচ
নারকেল দুধ- ১ কাপ
পোস্ত- ২ টেবিল চামচ
তেল ও নুন- পরিমাণ মতো

রন্ধন পদ্ধতি
প্রথমেই কাতলা মাছে নুন ও হলুদ মাখিয়ে ভেজে নিন। এবার সাদা সরষে, কালো সরষে, ৪ টি কাঁচা লঙ্কা, নারকেল কোরানো একসঙ্গে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিন। একটি কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ১ চামচ কালো জিরে ফোড়ন দিন। এবার এরমধ্যে বেটে রাখা মশলা এবং সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে। এবার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নারকেলের দুধ ঢেলে দিন। ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই তৈরি বাসন্তী কাতলা। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বাসন্তী কাতলা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি