সময় কলকাতা ডেস্ক, ৮ ফেব্রুয়ারিঃ ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যায় ভ্যালেন্টাইন উইক। সত্যিই ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। হাতে গোলাপ, মনে বসন্তের ছোঁয়া। ফেব্রুয়ারির ৭ থেকে ১৪ এই এক সপ্তাহ জুড়ে পালিত হয় ভ্যলেন্টাইন উইক। তার মধ্যে সবচেয়ে স্পেশাল হল ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। বছরের এই বিশেষ সময়ে প্রেমের জোয়ারে গা ভাসান অনেকেই। আর এই ভ্যালেনটাইন্স ডে-র আগেই বাংলাদেশে একলাফে দ্বিগুণ বেড়ে গেল কন্ডোমের দাম। ভ্যালেন্টাইন্স ডে-র আগে হাহাকার ওপার বাংলার যুবকদের। জানা গিয়েছে, কন্ডোমের পাশাপশি বাংলাদেশে দাম বেড়েছে গর্ভনিরোধক পিল সহ বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ সামগ্রীরও।
আরও পড়ুন রাজ্যপালের ভাষণ ছাড়াই বিধানসভায় বাজেট অধিবেশন, কী থাকছে মমতার ‘খেরোর খাতা’য়?
অভিযোগ উঠেছে, বাংলাদেশের একাধিক দোকান কন্ডোমের দাম ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি নিচ্ছেন। বিক্রেতাদের কথায়, কন্ডোমের দাম বাড়ানো নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। কন্ডোমের কোম্পানিগুলিই কিছুটা দাম বাড়িয়েছে। যদিও কন্ডোমের কোম্পানির দাবি, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম তার তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে। অন্যদিকে, ক্রেতারা জানিয়েছেন, জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সমস্ত ব্র্যান্ডের কন্ডোমের চাহিদা বাজারে বেশি, সেগুলিরই বেশি করে দাম বেড়েছে। যে ব্র্যান্ডগুলি তেমন চলে না, সেগুলির দামও বাড়েনি। যে কন্ডোমের প্যাকেটের দাম ছিল ১৫ টাকা, সেটা ২৫- ৩০ টাকা চাওয়া হচ্ছে। ২৫ টাকার প্যাকেটের দাম হয়েছে ৪০ টাকা, ৪০ টাকার প্যাকেটের দাম ৫৫-৬০ টাকা চাওয়া হচ্ছে।
একইভাবে মহিলাদের জন্মনিয়ন্ত্রণ পিলের দামও বাড়ানো হয়েছে ২৫শতাংশ। জন্মনিয়ন্ত্রণের সামগ্রী কিনতে গিয়ে কেউ দরদাম করে না, কিন্তু এতে ব্যয়ের বোঝা আরও বাড়ল। যার ফলে বাড়তি দাম দিয়েই কন্ডোম এবং পিল কিনতে বাধ্য হচ্ছেন তাঁরা। বাংলাদেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখানে কন্ডোমের ব্যবহার করেন মাত্র ৭ শতাংশ মানুষ, বাকি পিল খান ২৫ শতাংশ। যদিও পরিবার পরিকল্পনা দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় কন্ডোমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রী। তাই যেসব ক্রেতাদের মনে হচ্ছে কন্ডোমের প্যাকেটের দাম বেড়েছে, তারা চাইলে সেখান থেকে সেগুলি নিতে পারবেন।


More Stories
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
আন্তর্জাতিক ভাষা দিবস : বাংলাদেশে পালাবদল ও বিতর্ক