সময় কলকাতা ডেস্ক, ৮ ফেব্রুয়ারিঃ ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যায় ভ্যালেন্টাইন উইক। তার মধ্যে সবচেয়ে স্পেশাল হল ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। বছরের এই বিশেষ সময়ে প্রেমের জোয়ারে গা ভাসান অনেকেই। দিনভর অফিসের নানান কাজের পর ভ্যালেন্টাইন উইকের কোনও একদিন ডিনারে ভালবাসার মানুষটির জন্য একটু স্পেশাল কিছু নিজের হাতে রান্না করলে মনটাও যেন ভালো লাগে। কিন্তু সবসময় মটনের একই পদ খেতে কার ভালো লাগে বলুন তোঁ? চেনা পদের অচেনা বদল দেখতে ভ্যালেন্টাইন্স ডে-তে প্রিয় মানুষটির জন্য নৈশভোজে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে মটন তেহারি। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই নৈশভোজে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন মটন তেহারি। পরোটা, নান বা রুটির সঙ্গে একেবারে জমে যাবে মটন তেহারি। মটন তেহারি বানানোর জন্য রইল খুব সহজ একটি রন্ধন প্রণালী-
আরও পড়ুন CHELSEA: এঞ্জোর দুরন্ত গোলে স্বস্তির জয় চেলসির
উপকরণ
পাঁঠার মাংস: ৫০০ গ্রাম
গোবিন্দভোগ চাল: ৩০০ গ্রাম
পেঁয়াজ কুচি: ১ কাপ
আদা ও রসুন বাটা: ২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো: ১ চা চামচ
দই: আধ কাপ
সরষের তেল: ৫-৬ টেবিল চামচ
ঘি: পরিমাণ মতো
গোলাপজল: ১ টেবিল চামচ
গরম মশলা: এক চিমটি
বেরেস্তা: ৫ টেবিল চামচ
জায়ফল গুঁড়ো: ১/২ চা চামচ
জয়িত্রী গুঁড়ো: ১/২ চা চামচ
কেওড়ার জল: ১ টেবিল চামচ
খোয়া ক্ষীর: ১০০ গ্রাম
নুন: স্বাদমতো

প্রণালী
প্রথমেই মটন ভালো করে ধুয়ে নিন। এবার কড়াইতে তেল ও সমান পরিমাণে ঘি নিন। এতে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েম তার মধ্যে আদা, রসুন বাটা দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে মাংস আর নুন দিয়ে কষিয়ে নিন। এবার একে একে দই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো দিয়ে মাংস ভাল করে সেদ্ধ করে নিন। অন্যদিকে, গোবিন্দভোগ চালে কাঁচা লঙ্কা, নুন, তেজপাতা আর অল্প পরিমাণ জল দিয়ে ভাত বসান। ভাত যখন ৭০-৮০ শতাংশ হয়ে যাবে, তখন তাতে মাংস দিয়ে কেওড়ার জল, গোলাপজল, জয়িত্রী গুঁড়ো, বেরেস্তা, খোয়া ক্ষীর দিয়ে দমে দিয়ে দিন। ব্যস তৈরি অতি সুস্বাদু মটন তেহারি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি