Home » সন্দেশখালিতে অশান্তির ঘটনায় গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার

সন্দেশখালিতে অশান্তির ঘটনায় গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার

সময় কলকাতা ডেস্ক, ১১ ফেব্রুয়ারিঃ breaking news bengali গ্রেফতার হলেন প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার। ফলে সন্দেশখালীর রাজনৈতিক উত্তাপের পারদ বেড়েই চলেছে। সন্দেশখালিতে অশান্তির ঘটনায় শনিবারই দল থেকে বহিস্কার করা হয়েছে তৃণমূলের জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে। এখানেই থেমে থাকে নি সন্দেশখালির ঘটনা পরম্পরা।এরপর এদিন বিকেলেই সন্দেশখালি থানার পুলিশ উত্তম সর্দারকে গ্রেফতার করে। এসবের মাঝেই এবার সন্দেশখালিতে অশান্তির ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন সিপিএম বিধায়ক #নিরাপদ সর্দার। সন্দেশখালিকাণ্ডে বাঁশদ্রোণী থানার পুলিশ রবিবার সকালে বাড়ি থেকে আটক করে তাঁকে। জানা গিয়েছে, এদিন সকালে বাঁশদ্রোণী থানার পুলিশ নিরাপদবাবুর এক কামরার বাড়িতে যায়। দরজায় কড়া নাড়ে। পরিবারের সদস্যরা দরজা খুললে তাঁদের বলা হয়, নিরাপদ সর্দারকে তাদের সঙ্গে বাঁশদ্রোণী থানায় যেতে হবে। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের তালিকায় এক নম্বরে নাম ছিল নিরাপদ সর্দারের। শিবু হাজরার পোলট্রি ফার্মে ভাঙচুরের ঘটনায় তিনি অভিযোগ করেছিলেন, নিরাপদ সর্দারের নেতৃত্বেই যাবতীয় হামলা হয়েছে।

আরও পড়ুন   মুকেশের পরে আকাশ দীপ : বাংলার আরেক ক্রিকেটার ভারতীয় দলে

এদিকে, শনিবার সকাল থেকে সন্দেশখালি এলাকায় ফের নতুন করে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিন সকালে বিজেপির একটি প্রতিনিধি দল যায় ঘটনাস্থলে। তাঁদেরকে পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে মিছিল করে বিজেপি বিধায়করা রাজভবনে যান। রাজ্যপালকে এই ঘটনায় হস্তক্ষেপ করার আবেদন জানানো হয় বিজেপির তরফে। এদিন রাজভবনে গিয়ে বিজেপি বিধায়করা স্লোগান তোলেন, ‘সন্দেশখালি জ্বলছে কেন জবাব দাও রাজ্যপাল।’ রাজ্যপালকে এই ঘটনায় তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আবেদন জানানো হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, রাজ্যপাল ইতিমধ্যে ব্যবস্থা না নিলে পরের দিন থেকেই রাজভবনের সামনে ধরনা কর্মসূচি পালন করবেন তাঁরা। উল্লেখ্য, বুধবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে স্থানীয় তৃণমূলের তরফে সন্দেশখালিতে একটি মিছিল বেরোয়। পালটা মিছিল শুরু করে বিজেপি। বিকেল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাটের সন্দেশখালি থানার ত্রিমোহিনী থেকে কাহারপাড়া, দাশপাড়া ও পাত্রপাড়ার মতো একাধিক গ্রাম।

Bengali latest news অভিনেত্রী হ্যালি বেরি মেনোপজের সময় যৌনতা নিয়ে বিভ্রান্তি কাটিয়ে ওঠার পথের পেয়েছেন সন্ধান

এরপরই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একে অপরকে বাঁশ, লাঠি, ইট ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করতে শুরু করে। প্রাণ বাঁচাতে দুই যুবক নদীতে লাফ দেয়। রায়মঙ্গল নদী সাঁতরে একটি লঞ্চে উঠে কোনওরকমে প্রাণরক্ষা করে। স্থানীয়দের দাবি, তাঁরা তৃণমূল কর্মী হিসেবেই এলাকায় পরিচিত। এরপর বৃহস্পতিবার সন্দেশখালি থানার উদ্দেশে মিছিল করেন স্থানীয় মহিলারা। লাঠি হাতে মহিলাদের মিছিলে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বচসা স্থানীয় মহিলাদের। শুক্রবারও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। কেন গ্রেফতার করা হল না শিবু হাজরা, উত্তম সর্দারদের? এই প্রশ্ন তুলে জেলিয়াখালি এলাকায় শিবু হাজরার আরও তিনটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় শিবু হাজরার বসতবাড়িতেও। এহেন পরিস্থিতিতে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান গ্রামবাসীরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। রাস্তায় নেমে প্রতিবাদ করেন মহিলারাও। এই ঘটনার পরই গোটা এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়।।

Breaking news in bengali দেখতে পড়ুন latest news in bengali সময় কলকাতা

About Post Author