সময় কলকাতা ডেস্ক,১২ জানুয়ারি : সন্দেশ কথার অর্থ খবর, সন্দেশের অর্থ বার্তা। “সন্দেশখালির সন্দেশ কী জানতে” একদিকে রাজ্যপাল যখন সন্দেশখালির পথে তখন বিজেপি বিধায়ক ও প্রতিনিধি দলের সন্দেশখালি যাওয়া আটকে দিল পুলিশ। সন্দেশখালির সন্দেশ জানতে বিজেপি বিধায়কদের সন্দেশখালি যেতে দিতে নারাজ প্রশাসন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রতিনিধিদলকে আটকানো হয় তা কলকাতা থেকে একটা নাগাদ সন্দেশখালি উদ্দেশ্যে যাত্রা করেছিল । সন্দেশখালি দুরস্ত, সন্দেশখালি থেকে ৬৫ কিলোমিটার দূরে বিজেপি প্রতিনিধি দলের বাস বাসন্তী হাইওয়ে থেকে ঢিলছোড়া দূরত্বে সায়েন্স সিটির কাছে আটকে দেয় পুলিশ। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা সরব হন এভাবে পুলিশ তাঁদের আটকে দেওয়ায়। তাঁরা প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে একটানা স্লোগান দেন, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। কিন্তু তাঁদের এগোতে দেওয়া হয় নি।

বিজেপি প্রতিনিধিদলকে আটকে দেওয়ার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান তিনি জঙ্গি বা হিজাবুল মুজাহিদিনের সদস্য নন যে তাঁকে এভাবে রাজ্যে কোথাও যেতে বাধা দেওয়া হবে।তাঁর মতে, পুলিশ নয়, এরকম দমননীতির পেছনে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন সন্দেশখালি ঢোকার আগেই রাজ্যপালকে দেখানো হল কালো পতাকা
শেষ খবর পাওয়া পর্যন্ত, দেড়ঘন্টার বেশি সময় ধরে সায়েন্স সিটির কাছে আটকে রাখা হয়েছে সন্দেশখালিগামী বিজেপি প্রতিনিধি দলের বাস। প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে। রয়েছে প্রিজন ভ্যানও।।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের