Home » কাটোয়ার মুহুরী বাড়ির সরস্বতী পুজো বয়ে নিয়ে আসে সম্প্রীতির বার্তা

কাটোয়ার মুহুরী বাড়ির সরস্বতী পুজো বয়ে নিয়ে আসে সম্প্রীতির বার্তা

সুজয় ভট্টাচার্য, সময় কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : সরস্বতী পুজো এল, চলে ও গেল। বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজো হলো মহা ধুমধামে। জ্ঞান ও চেতনার দেবী পূজিতা হলেন আর শীতের দিনের অবসান হয়ে  বসন্ত দিনের আগমন হল। বছর বছর এভাবেই চলে। তবে সূচনার কথা বলতে গেলে  বলতে হয় সরস্বতী কথা এসেছে সরস থেকে যার অর্থ জল। নদীর দেবী পরবর্তী সময়ে জ্ঞান ও চেতনার দেবী রূপে পূজিতা হতে থাকে। আধুনিক সময়কালে তাঁকে আমরা চিনি বিদ্যার দেবী হিসাবে। এখন যে রকম ভাবে স্কুল কলেজের পাশাপাশি পাড়ায় পাড়ায় ও ক্লাবে পুজো হয় এক সময় সরস্বতী আরাধনা করা হত শুধুমাত্র বনেদি ও সম্ভ্রান্ত পরিবারে। পূর্ব বর্ধমানের কাটোয়ার শহর হিসেবে প্রাচীনত্বর মর্যাদা রয়েছে। রয়েছে সম্ভ্রান্ত পরিবারের বেশ  কিছু সরস্বতী পুজো।  এরকমই এক আদি ও সম্ভ্রান্ত পরিবারের সরস্বতী পুজো কাটোয়ার মুহুরী বাড়ির পুজো। যে পরিবারের বর্তমান প্রজন্মের ধারক ও বাহক ভট্টাচার্যরা সম্প্রীতির বার্তা।

পূর্ব বর্ধমান জেলার প্রাচীন কাটোয়া শহরে ঐতিহ্যশালী সরস্বতী  পুজো রূপে মনে করা হয়  মুহুরী বাড়ির সরস্বতী পুজোকে । কাটোয়ার মুহুরী বাড়ির প্রবীণ সদস্য সোমনাথ মুহুরী বলেন, ৪০০ বছরের প্রাচীন জমিদার বাড়িতে  প্রাচীনকাল থেকে  একই মন্ডপে দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষী পূজো কালীপুজো কার্তিক পূজো জগদ্ধাত্রী পূজো হয়। দেবী দুর্গার যে মন্ডপে আরাধনা হয় সেই মন্ডপেই  এবারও পুজো হল দেবী সরস্বতীর

আরও পড়ুন বীর শহীদ বিক্রম বাত্রার রত্নগর্ভা মা কমল কান্ত বাত্রা প্রয়াত

বর্তমান প্রজন্মের মানুষদের কাছ থেকেই জানা যায় প্রাচীন পুজোর ইতিহাস।  শতাধিক বছর আগে এখানে পুজোর প্রবর্তন করেছিলেন জমিদার বাবু রামধন মুহুরী।  জমিদার গৃহে  আজও যেমন পুজো উপলক্ষ্যে বিত্তশালীরা আসেন, তেমনই আসেন দিনমজুর সম্প্রদায়ের মানুষও। প্রান্তিক শ্রেণীর মানুষ   ইয়াসিন মল্লিক বলেন,এই পুজোয় অংশগ্রহণে  কোন ধর্মের নেই ভেদাভেদ। যেকোনো ধর্মের মানুষ এই পূজায় আসতে পারেন । সনাতন ধর্মের এই পুজোয় ব্রাত্য নয় অন্য ধর্মের মানুষরা। মুসলমান ধর্মাবলম্বী মানুষরাও পুজোয় অংশ নেন। বিভিন্ন ধর্মের ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ  পুষ্পঞ্জলি বা অন্ন গ্রহণ করেন । সরস্বতী পুজোয় সম্প্রীতির বার্তা দেয় মুহুরী বাড়ীর ভট্টাচার্যকুল। তাদের কাছে এই পুজো ” ধর্ম যার যার উৎসব সবার” বার্তা উদযাপন করার লগ্ন ।।

আরও পড়ুন সরস্বতীর হাত ধরেই ভ্যালেন্টাইন! প্রেম, ভালবাসা আর নস্টালজিয়াতে ভরপুর বাঙালির বসন্ত পঞ্চমী

About Post Author