Home » কামিনীকাঞ্চন : কাঞ্চনের জীবনে স্ত্রী হয়ে এলেন শ্রীময়ী

কামিনীকাঞ্চন : কাঞ্চনের জীবনে স্ত্রী হয়ে এলেন শ্রীময়ী

গোপা দত্ত, সময় কলকাতা , ১৯ ফেব্রুয়ারি : ভ্যালেন্টাইন্স উইক আর সরস্বতী পুজো এসেছিল বাঙালি জীবনে বসন্তকাল হয়ে। আর এই সময় কাগজে-কলমে কাঞ্চনের কামিনী যোগ হল। কাঞ্চনের জীবনে আরেকবার নতুন বসন্ত হয়ে দেখা দিলেন শ্রীময়ী। অভিনেতা কাঞ্চন মল্লিকের সংসারে এবার শ্রীমতী  হিসেবে আবির্ভাব হল শ্রীময়ী চট্টরাজের ।

আইনি বিয়ে সারা। ভ্যালেন্টাইন দিবসে তৃতীয়বার কাগুজে বিয়ে সারলেন কাঞ্চন মল্লিক। পাত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রায় এক দশকের সম্পর্ক। দ্বিতীয় বিয়ে থেকে ডিভোর্স পেয়েছেন সদ্য, জানুয়ারি মাসে। ফেব্রুয়ারিতেই সই-সাবুদ। ৬ মার্চ বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে।

ব্যস্ততম অভিনেতা কাঞ্চন মল্লিকের  বিয়ের খবর সেভাবে হেলদোল ফেলে নি অভিনয় জগতে কারণ ঘটনাপ্রবাহ যে এদিকেই এগোচ্ছিল তা মোটের ওপরে অজানা ছিল না টলিউড পাড়ার। কাঞ্চনের কামিনী যোগ বা কাঞ্চন-শ্রীময়ীর চারহাত এক হওয়ায় বিস্ময় তাই ছিল না।।

আরও পড়ুন আমির খানের ‘দঙ্গল’ সিনেমার ববিতার চরিত্রাভিনেত্রী সুহানি ভাটনগরের মৃত্যুর কারণ কী?

About Post Author