সময় কলকাতা ডেস্ক, ২৯ ফেব্রুয়ারি: ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিক আপ ভ্যান। বৃহস্পতিবার ভোররাতে এই পথ দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের দিনদোরি জেলায়। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২১ জন। বেশ কয়েকজন আরোহী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের দিনদোরি জেলার বদঝাড় ঘাটের কাছে ভোর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন কর্মক্ষেত্রে বড়সড় ক্ষতির সম্ভাবনা, আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না! পড়ুন রাশিফল
বেপরোয়া গতির পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো যায়।এর জেরে রাস্তা থেকে ৪০-৫০ ফুট নীচে খাদে গিয়ে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদের মধ্যে ৬ জন মহিলা, ৭ জন পুরুষ এবং এক জন নাবালক রয়েছে। গুরুতর জখম হন ২০ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহপুরা ব্লকের মসুরঘুঘরি গ্রাম থেকে আমহাই দেবরি গ্রামে ফিরছিল পিক আপ ভ্যানটি।
একটি অনুষ্ঠান বাড়ি থেকে নিজেদের গ্রামে ফিরছিলেন তারা। আমহাই দেবরি গ্রামে আসার পথেই ঘটে যায় বিপত্তি। দুর্ঘটনার পরই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন। তবে কী ভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি। সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়াতেই তিনি স্টিয়ারিংয়ের উপর নিয়ন্ত্রণ হারান।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির