Home » Lok Sabha Election 2024: অ্যাম্বাসাডর ছেড়ে হাত ধরলেন রণজিৎ

Lok Sabha Election 2024: অ্যাম্বাসাডর ছেড়ে হাত ধরলেন রণজিৎ

সময় কলকাতা ডেস্ক, ১৭ মার্চ: বেজে গিয়েছে দেশের সাধারণ নির্বাচনের দামাদা। দেশজুড়ে প্রচারে ঝড় তুলেছে শাসক বিরোধী সব পক্ষ। প্রচারের পাশাপাশি পাল্লা দিয়ে চলছে দলবদল। এই পরিস্থিতিতে বেশ বেকায়দায় ভারতীয় রাষ্ট্রীয় সমিতি বা বিআরএস। রবিবার দল ছাড়লেন পার্টির দীর্ঘদিনের কর্মী ও সাংসদ রণজিৎ রেড্ডি। অ্যাম্বাসাডর ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন তিনি। গত চারদিনে এই নিয়ে তেলঙ্গানার চারজন সাংসদ দল ছাড়লেন।সূত্রের খবর তেলঙ্গনার চেভেলা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন রণজিৎ।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: কেবল ৫ শতাংশ পেরেছেন ৪০ সেকেন্ডের মধ্যে ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

নিজের এক্স হ্যান্ডলে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি। রণজিৎ রেড্ডি দীর্ঘ পোস্টে লিখেছেন, “সিদ্ধান্তটি আমার জন্য কঠিন ছিল। রাজনৈতিক ডামাডোলের কারণেই আমি পদত্যাগ করলাম।আমি সমস্ত জনগণ ও আমার শুভানুধ্যায়ীদের জানাচ্ছি, আমি আনুষ্ঠানিকভাবে বিআরএস পার্টিকে আমার ইস্তফাপত্রটি পাঠিয়ে দিয়েছি। এই দলের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে চেভেলার মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছিল।”

আরও পড়ুন: Kirti Azad: বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে জয় শাহকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের বিশ্বজয়ী ক্রিকেটার প্রার্থীর

রণজিৎ প্রথম সাংসদ নন যিনি লোকসভা নির্বাচনের আগে বিআরএস ত্যাগ করলেন। গত বৃহস্পতিবার দল ছেড়েছিলেন সাংসদ বিবি পাটিল। শুক্রবার সেই পথেই হেঁটেছিলেন সাংসদ পোথুগঁতী রমুলু। বিআরআস থেকে পদত্যাগ করেন তিনিও। শনিবার দল ছেড়েছেন ভারঁগলের বিআরএস সাংসদ পসুনুরী দয়াকর। তবে প্রত্যেকে কংগ্রেসে যোগ দিয়েছেন এরকম নয়। পাটিল এবং রমুলু যোগ দিয়েছেন বিজেপিতে। দয়াকর মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছেন। সেই পথেই হাঁটলেন সদ্য বিআরএস ত্যাগ করা রণজিৎ।

রণজিৎয়ের যোগদানের সময় উপস্থিত ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং এআইসিসির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক দীপা দাশমুন্সি। গত বিধানসভা নির্বাচনে তেলঙ্গানার ক্ষমতা হাতছাড়া হয়েছে বিআরএসের। তার পর থেকেই এক এক করে দল ছাড়ছেন দলের নেতা-কর্মীরা। লোকসভা নির্বাচনের আগেও সেই হিড়িক চলছে। ফলে বিপাকে চন্দ্রশেখর রাওয়ের দল।

About Post Author