Home » Tamluk Bus Accident: তমলুকে বাস উল্টে ভয়ঙ্কর দুর্ঘটনা, জখম কমপক্ষে ১৪

Tamluk Bus Accident: তমলুকে বাস উল্টে ভয়ঙ্কর দুর্ঘটনা, জখম কমপক্ষে ১৪

সময় কলকাতা ডেস্ক, ১৮ মার্চঃ বাস উল্টে  ভয়ঙ্কর পথ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে। মেচেদা-হলদিয়া যাওয়ার সময় খেলনা গাড়ির মতো উলটে গেল বাস। জখম কমপক্ষে ১৪ জন। আহতরা প্রত্যেকেই ভর্তি তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

আরও পড়ুন   SC on Electoral Bond: নির্বাচনী বন্ডের নম্বর সংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে বৃহস্পতিবারের মধ্যে, এসবিআই(SBI)-কে নির্দেশ সুপ্রিম কোর্টের

জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ মেচেদা থেকে হলদিয়ার দিকে যাত্রীবাহী বাসটি যাচ্ছিল। সেসময় রাধামণি বাসস্ট্যান্ডের কাছেই গৌরাঙ্গপুর এলাকায় বাসটি উল্টে যায়। বাসের ভিতরে থাকা যাত্রীরা এদিক ওদিক ছিটকে পড়েন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত গুরুতর আহত হয়েছেন ১৪ জন। তাঁদের মধ্যে দুজন মহিলা এবং চার শিশুও রয়েছে। এই ঘটনার খবর প্রকাশ্যে আতসেই ব্যাপক শোরগোল পড়ে যায় ওই এলাকায়।

আরও পড়ুন   Train Accident: সুপারফাস্ট ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ! ছিটকে গেল ট্রেনের ইঞ্জিন ও ৪টি কামরা, আহত একাধিক যাত্রী

স্থানীয়দের তরফে খবর পৌঁছয় তমলুক থানার পুলিশের কাছে। খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেইসঙ্গে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্সও ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। অন্যদিকে, এই ঘটনার পর থেকেই বাসচালকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের বিকল্প বাসের ব্যবস্থা করে গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসের এক যাত্রীর দাবি, বাসটি যথেষ্ট দ্রুতগতিতে চলছিল। বেশ কিছুক্ষণ ধরে পিছনে থাকা বাস-সহ একাধিক গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে বাসটি। তার ফলে এই অঘটন।

#TamlukBusAccident

#latestbengalinews

About Post Author