Home » IT Raid: ২৪ ঘণ্টা পার, তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখনও চলছে আয়কর তল্লাশি

IT Raid: ২৪ ঘণ্টা পার, তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখনও চলছে আয়কর তল্লাশি

সময় কলকাতা ডেস্ক, ২১ মার্চঃ ২৪ ঘণ্টা পার, অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে এখনও চলছে আয়কর তল্লাশি। বুধবার সকালেই  স্বরূপ  বিশ্বাসের  নিউ আলিপুরের ফ্ল্যাটে হানা দিয়েছিলেন আয়কর দফতরের কর্তারা। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালেও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে রয়েছেন আয়কর কর্তারা। তাঁরাই তল্লাশি চালাচ্ছেন। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। কোনও নথি বা তথ্য উদ্ধার হয়েছে কিনা, তা জানা যায়নি। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদও করা হচ্ছে পরিবারের লোকজনদের।

আরও পড়ুন     বৃহস্পতিতেও কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস! বিকেল হলেই ৪০ কিমি বেগে ঝড়, ভরা বসন্তে ঝড়-বৃষ্টির তাণ্ডব আর কতদিন?

বুধবার স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়াও কলকাতার আরও পাঁচ জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। বেহালার পর্ণশ্রীর একাধিক জায়গায় চলেচে তল্লাশি। জানা গিয়েছে, ‘ইডেন রিয়্যাল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়্যাল এস্টেট’ নামের দু’টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও গিয়েছিলেন আয়কর আধিকারিকেরা। কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল ওই দুই সংস্থার বিরুদ্ধে। কিন্তু মন্ত্রীর ভাইয়ের বাড়িতে কী জন্য তল্লাশি চলছে তার সঠিক কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন   Garden Reach Building collapse: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়! বিল্ডিং বিভাগের আধিকারিকদের জন্য নতুন নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা

সুত্রের খবর, কিছু নথিপত্র খুঁজছেন আয়কর কর্তারা। স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসকে তাঁরা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। তাঁদের আয়কর রিটার্নে বেশ কিছু গড়মিল রয়েছে বলে প্রাথমিকভাবে আয়কর দফতর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আয়কর দফতরের আধিকারিকরা স্বরূপ বিশ্বাসের বাড়িতে যান। বাড়ির ভিতরে স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে কথা বলেন বলেও জানা গিয়েছে। তাঁদের আয়কর রিটার্নে বেশ কিছু গড়মিল রয়েছে বলে প্রাথমিকভাবে আয়কর দফতর সূত্রে জানা যাচ্ছে।

আরও পড়ুন  Lok Sabha Election 2024: মোদির পরিবার দাগী অপরাধীদের পরিবার, প্রমাণ দিয়ে বেনজির আক্রমণে রাজ্যের শাসক দল, পাল্টা দিল বিজেপি

#ITRaid

#latestbengalinews

About Post Author