Home » চমক নতুন বিজেপি প্রার্থী তালিকায়,বঙ্গে আরও ১৯ কেন্দ্রে প্রার্থী ঘোষণা

চমক নতুন বিজেপি প্রার্থী তালিকায়,বঙ্গে আরও ১৯ কেন্দ্রে প্রার্থী ঘোষণা

সময় কলকাতা ডেস্ক, ২৪ মার্চ : ভারতীয় জনতা পার্টি  প্রথম দফায়  ১৯৫ টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে যার মধ্যে বঙ্গের কুড়িটি আসন ছিল। এই ২০টি আসনের মধ্যে  প্রার্থী হতে রাজি হন নি আসানসোলে প্রার্থী পদ পাওয়া পবন সিং। ফলে বঙ্গের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২৩ টিতে নাম ঘোষণা বাকি ছিল। দীর্ঘ টালবাহানার পরে অবশেষে  বঙ্গের আরও ১৯ টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এখনও বঙ্গে চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি।দেখে নেওয়া যাক রবিবার প্রকাশিত বিজেপির তালিকা। দেখে নেওয়া যাক কোন কেন্দ্রে বিজেপির হয়ে কে প্রার্থী হলেন। বাকি থেকে গেল কোন কোন আসনে প্রার্থী ঘোষনা, তাও দেখে নেওয়া যাক।

জলপাইগুড়ি – জয়ন্ত রায়

দার্জিলিং – রাজু বিস্তা

রায়গঞ্জ -কার্তিক পাল

জঙ্গিপুর -ধনঞ্জয় ঘোষ

কৃষ্ণনগর- অমৃতা রায়

ব্যারাকপুর -অর্জুন সিং

দমদম -শীলভদ্র দত্ত

বারাসাত- স্বপন মজুমদার

বসিরহাট – রেখা পাত্র

মথুরাপুর -অশোক পুরকায়ত

কলকাতা (দক্ষিণ) -দেবশ্রী চৌধুরী

কলকাতা (উত্তর) -তাপস রায়

উলুবেড়িয়া -অরুণোদয় পাল চৌধুরী

শ্রীরামপুর- কবীর শঙ্কর বোস

আরামবাগ- অরূপ কান্তি দিগর

তমলুক – অভিজিৎ গঙ্গোপাধ্যায়

মেদিনীপুর -অগ্নিমিত্রা পাল

বর্ধমান পূর্ব- অসীম কুমার সরকার

বর্ধমান দুর্গাপুর- দিলীপ ঘোষ

ঝাড়গ্রাম অঘোষিত

আসানসোল অঘোষিত

বীরভূম অঘোষিত

ডায়মন্ড হারবার অঘোষিত

About Post Author