সময় কলকাতা ডেস্ক, ২৪ মার্চ: তিন চার দফায় বৈঠকে মেলেনি রফাসূত্র। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি এক ছাতার তলায় নিয়ে এসেছে বিরোধীদের। রবিবার দিল্লিতে আপের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস। সেখান থেকে রাজধানীতে মেগা র্যালির ডাক দিল বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।

আবগারী দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। যার প্রতিবাদে গত তিন দিন ধরে চড়ছে রাজধানীর রাজনীতির তাপমাত্রা। লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমী পার্টির সুপ্রিমোকে গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন আপ কর্মী সমর্থকরা। তার মধ্যেই দিল্লিতে দেখা গেল এক বিরল দৃশ্যের। অরবিন্দের গ্রেফতারির প্রতিবাদে যৌথ সাংবাদিক সম্মেলন করল আপ ও কংগ্রেস। সেখানে ঘোষণা করা হল, আগামী ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে মেগা র্যালি করবে বিরোধী শিবির। আপ নেতা তথা দিল্লির মন্ত্রী গোপাল রাই সাংবাদিক সম্মেলন থেকে নিশানা করেন বিজেপিকে। তিনি বলেন, “কেজরিওয়ালের গ্রেফতারিতে সারা দেশে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিরোধী রাজনীতিবিদদের ভয় দেখানোর জন্য কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী। মিথ্যা মামলা করা হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে।”
আরও পড়ুন: টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়ে সিবিআই হানা
শুধু প্রধানমন্ত্রী নন, আপ মন্ত্রীর নিশানায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি অভিযোগ করেন,“ শুধু অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারি করে থামেনি। তার পরিবারকেও গৃহবন্দি করে রাখা হয়েছে। দলের সদর দফতরে তালা ঝুলিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। নির্বচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। তাই বিজেপি আমাদের বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করছে।” পাশাপাশি কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়ার বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি।
‼️Maha–Rally INDIA गठबंधन की — 31 March 10AM, पूरी दिल्ली राम लीला मैदान में एकत्रित होगी
▪️शरथ रेड्डी को उन्होंने पहले गिरफ्तार किया, फिर Kejriwal के खिलाफ़ गवाही करने की शर्त पर और ₹60 करोड़ Electoral Bond देने की शर्त पर ED ने छोड़ दिया।
‼️हिम्मत है तो जवाब दो, चंदे के नाम… pic.twitter.com/bFIPLCj52G
— AAP (@AamAadmiParty) March 24, 2024
দিল্লিতে আপের সঙ্গে কংগ্রেসের ‘শীতল’ সম্পর্ক সর্বজনবিদিত। সাংবাদিক সম্মেলনে গোপাল রাই যখন বিজেপিকে নিশানা করছেন তখন তার পাশেই বসে ছিলেন দিল্লি প্রদেশ কংগ্রেসের প্রধান অরবিন্দর সিং লাভলি। তিনিও দ্ব্যর্থহীন কন্ঠে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির বিরোধীতা করেন। দেশের গণতন্ত্র বাঁচাতে কংগ্রেস এই লড়াই থেকে পিছু হটবে না বলেও হুঙ্কার দিয়েছেন অরবিন্দর। ২৫ মার্চ দেশ জুড়ে হোলি। ওইদিন কোনও কর্মসূচীতে তারা অংশ নেবেন না বলেও জানিয়েছেন তারা। ২৬ মার্চ প্রধানমন্ত্রীর দিল্লির বাসভবন ঘেরাও করা হবে। তারপরেই দেশের বিরোধী নেতাদের উপস্থিতিতে হবে মেগা র্যালি।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি